সমস্ত কল্পনা-জল্পনা অবসান ঘটিয়ে নগাবত নুসরাত ফারিয়ার নতুন সিনেমা ‘আশিকি’র’ একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। তোর আশিকি শিরোনামে গানটি ফারিয়ার বিপরীতে রয়েছেন কলকতার বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক অঙ্কুশ।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকি ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে ছোট পর্দায় মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়ার। আলোচনা ও সমালোচনার মধ্যে জাজ মাল্টিমিডিয়ায় সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
তোর আশিকি গানটি প্রকাশ হওয়ার পর নুসরাত ফারিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজে তার ভক্তরা তাকে শুভকামনা জানিয়ে বিভিন্ন বার্তা দিয়েছেন।
এম ডি নুরুল হুদা বলেছেন, মোটামুটি অনেক ভালো আশা করি বাকি গান গুলো আরো বেশি ভালো হবে এবং নুসরাত ফারিয়ার জন্য অনেক শুভকামনা রইলো।
জামিল নামে এক ভক্ত ফারিয়াকে বলেছেন, অসাধারন গান, চমৎকার নাচ, দেখতে সুন্দর লাগছে সত্যিই খুব ভালো।
আরেক ভক্ত শাহরিয়ার বলেছেন, খুব সুন্দর গান। সুদর্শন নায়ক, সুন্দরী নায়িকা সব মিলিয়ে অস্থির একটি গান।
শুভকামনার পাশাপাশি অনেক ভক্তরা বলেছে পুরো হিন্দি গানের কপি এই গানটি। এর মধ্যে কোনো নতুনত্ত্ব ছিলো না।
রুবেল জামাদ্দার নামে একজন ব্যক্তি বলেছেন, ফালতু একটা মুভি হইতাছে শিওর। গানের কোরিওগ্রাফি যাচ্ছে তাই।
অনেকে বলছেন, যেমন আশা করছিলাম তেমন আসলে কিছু না।
প্রসুনের লেখায় স্যাভির সঙ্গীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছে জুবিন নটিয়াল। তবে আলোচনা সমালোচনা যাই থাক নুসরাত ফারিয়া কিন্তু তার অবস্থান পরিস্কার করছেন গ্ল্যামার ভঙ্গিমায়।







