প্রায় দুই বছর ধরে আইএসের দখলে থাকা একটি বিমান ঘাঁটি দখলে নিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী।
সান নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সরকারি বাহিনী অভিযান চালিয়ে পূর্ব আলেপ্পোর কিউয়ারেস বিমান ঘাঁটি দখলে নিয়েছে। তবে এতে কতো জন হতাহত হয়েছে তা জানা যায়নি।
অপর এক খবরে জানা যায়, ইসলামি জেহাদীদের ছোড়া গোলার আঘাতে ভূমধ্যসাগরীয় শহর লাতাকিয়ায় কমপক্ষে ২২ জনের মৃত্যু এবং অনেকে আহতের ঘটনা ঘটেছে।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস জানিয়েছে, জেহাদীদের ছোড়া গোলা শহরের পৃথক দুইটি স্থানে আঘাত হানে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা জানিয়েছে।







