চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আলতা বানু’র জন্যই ‘মায়াবতী’র জন্ম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

আসছে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে অরুণ চৌধুরীর দ্বিতীয় চলচ্চিত্র ‘মায়াবতী’। ইতোমধ্যে দেশের নামিদামি বেশকিছু প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি নিশ্চিত হয়েছে। তার আগে ছবির প্রচারণা নিয়ে ছুটছে মায়াবতী টিম। তারই ধারাবাহিকতায় বুধবার চ্যানেল আই অনলাইনের নিয়মিত শো ‘কথাবার্তা’য় এসেছিলেন ছবির পরিচালক অরুণ চৌধুরী, প্রযোজক আনোয়ার আজাদ ও অভিনেত্রী তিশা।

ছবির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন অতিথিরা। তারই ফাঁকে ‘মায়াবতী’ ছবিতে প্রযোজক আনোয়ার আজাদের সম্পৃক্ততা নিয়ে কথা বলেন নির্মাতা অরুণ চৌধুরী।

‘মায়াবতী’র প্রযোজক আনোয়ার আজাদ। বাঙালি হলেও তিনি থাকেন সুদূর কানাডায়। টরেন্টোতে ‘ইন্টারনেশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া’র সঙ্গে যুক্ত আছেন তিনি। গেল বছর অরুণ চৌধুরীর ‘আলতাবানু’ ছবিটিও মনোনীত হয়েছিলো সেই উৎসবে। এই ছবিটি দেখেই নাকি আনোয়ার আজাদ সরাসরি নির্মাতা অরুণ চৌধুরীকে তার পরবর্তী ছবির জন্য প্রস্তাব করেন!

এ বিষয়ে অরুণ চৌধুরীর ভাষ্য, গেল বছর ‘আলতা বানু’ ছবিটি নিয়ে আমি টরেন্টোতে সাউথ এশিয়ান ফেস্টিভালটিতে গিয়েছিলাম। তো এই ফেস্টিভালের অন্যতম একজন মেম্বার হলেন আনোয়ার আজাদ। ওই ফেস্টিভালে ইমপ্রেস টেলিফিল্মের ‘আলতা বানু’ ছবিটি দেখে তিনি আমাকে বললেন, আপনার পরবর্তী ছবিটি আমি প্রডিউস করতে চাই! এরপরেই জন্ম হলো ‘মায়াবতী’র!

অরুণ চৌধুরী বলেন, মায়াবতীর চিত্রনাট্য গুছিয়ে প্রথমেই গেলাম তিশার কাছে। কারণ আমার প্রথম ছবি ‘আলতা বানু’ ও তিশাকে নিয়েই করতে চেয়েছিলাম। সে সময় তিশা সময় দিতে পারেনি। তবে এবার সব মিলিয়ে তৈরী হলো ছবিটি। এখন বাকিটা দর্শকের বিবেচনা।

ইয়াশ রোহান ও নুসরাত ইমরোজ তিশা জুটির প্রথম চলচ্চিত্র ‘মায়াবতী’। ছবির পোস্টার,টিজার ও ট্রেলার প্রকাশের পর বেশ আগ্রহ তৈরী করেছে অরুণ চৌধুরীর এই ছবিটি। প্রচার প্রচারণায়ও বেশ সাড়া ফেলেছে ছবিটি। অনলাইনে চলচ্চিত্র বিষয়ক গ্রুপ থেকে শুরু করে সাধারণ চলচ্চিত্র প্রেমীরাও ছবিটির প্রচারণায় অংশ নিচ্ছেন।

Reneta

শুধু তাই নয়, চলচ্চিত্রের দাপুটে নির্মাতা, অভিনেতারাও তিশা-ইয়াশ জুটির ‘মায়াবতী’ ছবিটি দেখার আহ্বান জানিয়ে সোশাল মিডিয়াতে পোস্ট করছেন। বিষয়টিকে বাংলা চলচ্চিত্রের জন্য খুব ইতিবাচক বলে মন্তব্য করেছেন কানাডা প্রবাসী প্রযোজক আনোয়ার আজাদ।


‘মায়াবতী’তে থাকছে একটি মেয়ের গল্প, তার রূপ যৌবন এবং সঙ্গে অনেক প্রেম! নারী পাচার ও যৌনপল্লীর গল্প নিয়ে নিজের কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অরুণ চৌধুরী। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন। এছাড়া পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

‘মায়াবতী’তে তিশা ও রোহান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অরুণ চৌধুরীআলতা বানুইমপ্রেসইয়াশ রোহানতিশামায়াবতীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT