চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনাল কিনতে চান আফ্রিকান ধনকুবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ন ২৫, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অ্যালিসার উসমানভের আর্সেনালের মালিকানা বিক্রির খবরের পরপরই সেটা কেনার আগ্রহ দেখিয়েছেন আফ্রিকা মহাদেশের শীর্ষ ধনী আলিকো ডাঙ্গোট। গানারদের সর্বোচ্চ ৩০ শতাংশ শেয়ারের মালিক উজবেক বংশোদ্ভূত রাশিয়ান ধনকুবের উসমানভ।

একটা ক্ষোভ থেকেই আর্সেনালের অংশীদারিত্ব ছেড়ে দিতে চান উসমানভ। ক্লাবের পূর্ণ মালিকানা নিতে চাচ্ছিলেন তিনি। কিন্তু বাকিদের সঙ্গে এই আলোচনায় ভালো ফল পাননি।

উসমানভের ঘনিষ্ঠ সূত্রের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, মালিকানা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করতে রাজি নয় ক্রোয়েঙ্ক স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্ট। ফলে উসমানভ হতাশ হয়ে পড়েছেন এবং ক্লাবটি সম্পূর্ণরূপে গ্রহণ করার সব আশা ছেড়ে দিয়েছেন।’

উসমানভের মালিকানা ছেড়ে দেয়ার খবর শুনে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন ডাঙ্গোট। ২০১০ সাল থেকেই আর্সেনালের অংশ হতে চাচ্ছেন নাইজেরিয়ান এই ধনকুবের তেল ব্যবসায়ী।

আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে ডাঙ্গোট বলেছেন, ‘২০২০ সাল পর্যন্ত আর্সেনালের পেছনে আমরা ছুটব, এমনকি যদি কেউ এটা কেনে তারপরও আমরা এটার পেছনে লেগে থাকব।’

১.৩ বিলিয়ন ডলারে আর্সেনালের পুরো মালিকানা কেনার প্রস্তাব দিয়েছিলেন উসমানভ। কিন্তু ক্রোয়েঙ্ক স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্ট তার প্রস্তাব নাকচ করে দেয়। তবে এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি উসমানভ বা আর্সেনাল কর্তৃপক্ষ।

Reneta

আবার এটিও বলা হচ্ছে, ব্রিটেনের সঙ্গে কূটনীতিগত খারাপ সম্পর্কের কারণে প্রিমিয়ার লিগ ছাড়তে চাইছেন রুশ নাগরিক উসমানভ। সেখানে তার মতো নাম করা আরেক রুশ মালিক চেলসির রোমান আব্রাহমোভিচও নানা ঝামেলায় আছেন।

কিছু খবরে আবার দাবি করা হচ্ছে, আর্সেনালের মালিকানা ছেড়ে ইতালির জায়ান্ট ক্লাব এসি মিলান কিনতে যাচ্ছেন উসমানভ। ইতালির সবচেয়ে বড় ব্যবসায়ী সংবাদপত্র ‘আইআই এসওফোর ওলে’র দাবি, মিলানের নতুন মালিক হতে যাচ্ছেন আর্সেনালের প্রধান নির্বাহী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্সেনাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT