চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক সংকটে ভার্চুয়াল রিয়েলিটিতে পিছিয়ে আছে বাংলাদেশ

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৬:০৭ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ভার্চুয়াল রিয়েলিটি

পুরো বিশ্ব যখন ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটিতে এগিয়ে যাচ্ছে, সে সময়েও বাংলাদেশে তেমন জনপ্রিয়তা পাচ্ছে না প্রযুক্তিগুলো। এ কারণে আর্থিক সংকটকেই দায়ী করেছেন এ শিল্পের সাথে সংশ্লিষ্টরা।

শনিবার ডিজিটাল ওয়ার্ল্ডে ‘এআর ভিআর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানিয়েছেন আলোচকরা। গেম নির্মাতা প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবের প্রধান নির্বাহী এরশাদুল হকের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন ব্যাটারি ল ইন্টারঅ্যাক্টিভের চেয়ারম্যান মিনহাজ উজ সালেকীন, আইসিটি ডিভিশনের স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেমস অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রকল্পের পরিচালক কে এম আব্দুল ওয়াদুদ, ড্রিমারস ল্যাবের প্রধান নির্বাহী তানভীর হোসেন খান প্রমুখ।

বক্তারা জানান, দেশে এই দুটি প্রযুক্তি জনপ্রিয় করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হলেও এখনও মানুষের মাঝে সেভাবে সাড়া লক্ষ্য করা যায়নি। এআর এবং ভিআর নিয়ে ইতোমধ্যেই দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান গেম তৈরির উদ্যোগ নিয়েছে। এছাড়া শিক্ষাখাতেও শুরু হয়েছে অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার।

ভার্চুয়াল রিয়েলিটি

এরশাদুল হক জানান, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ এ খাতে অনেক পিছিয়ে রয়েছে। এর কারণ হিসেবে তিনি এআর এবং ভিআর ডিভাইসের স্বল্পতাকেই দায়ী করেছেন। তিনি জানান, উদ্যমী অনেক তরুণ এখন নিজ উদ্যোগেই এখাতে কাজ করতে শুরু করেছে।

তানভীর হোসেন খান এ প্রযুক্তি নিয়ে বলেন: স্বাস্থ্যখাত এবং প্রতিরক্ষা খাতে ভিআর নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এ দুটি খাতে অনেক ক্ষেত্রেই বাস্তব প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় না। কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে খুব সহজেই বাস্তবধর্মী প্রশিক্ষন দেওয়া সম্ভব। এর মাধ্যমে খরচও অনেক কমে আসবে বলে মনে করেন তিনি।

Reneta

একটি গবেষণা প্রতিবেদনের সূত্র ধরে মিনহাজ উজ সালেকীন জানান, আগামী চার বছরের মধ্যে এ খাত থেকে ৪৪ বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। এ খাত থেকে প্রবৃদ্ধি হবে ৭৭ শতাংশ।

বক্তারা জানান, ল্যাবে বসেই এসব প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা অনেক বিষয়েই প্রশিক্ষণ নিতে পারবে। ঝুঁকি রয়েছে, এমন প্রশিক্ষণগুলোও এখান থেকে নেওয়া সম্ভব। ভারত এ খাতে অনেক এগিয়ে গেছে উল্লেখ করে বক্তারা জানান, ছোট আকারে হলেও এখন থেকেই আমাদের শুরু করতে হবে।

আইসিটি ডিভিশন এআর এবং ভিআর নিয়ে আগ্রহীদের জন্য শীঘ্রই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানান আব্দুল ওয়াদুদ।

Jui  Banner Campaign
ট্যাগ: অগমেন্টেড রিয়েলিটিডিজিটাল ওয়ার্ল্ডডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT