আর্জেন্টিনায় এক বাস দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সোমবার দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ১৫’শ কিলোমিটার উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানী থেকে শালতায় যাওয়ার পথে নিরাপত্তা কর্মকর্তাদের তিনটি বাসের মধ্যে এ দুর্ঘটনার ঘটে।
দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, এক ব্রিজ অতিক্রমকালে এই দুর্ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা এপি এ পর্যন্ত ৪১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে রোজারিও মেয়র গুস্তাভো সোলিস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বাস তিনটিতে ৬০ জন যাত্রী ছিলো।





