চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো সঙ্কটে সৌমিত্র, চিকিৎসকরা চিন্তিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ পূর্বাহ্ন ১৩, অক্টোবর ২০২০
বিনোদন
A A

লাইফ সাপোর্টে পশ্চিম বঙ্গের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার সন্ধ্যার বুলিটিনে চিকিৎসকরা জানান, করোনার পাশাপাশি সৌমিত্রের প্রস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়েছে তার ফুসফুস এবং মস্তিষ্কে। যা নিয়ে ভীষণ চিন্তিত পুরো মেডিকেল বোর্ড।

হাসপাতাল সূত্রে জানা যায়, ‘অপুর সংসার’ খ্যাত এই তারকা নানা জটিলতায় ভুগছেন। ক’দিনে মূত্রথলিতেও সংক্রমণ ঘটেছে। এমতাবস্থায় ৮৫ বছরের সৌমিত্রের শারীরিক অবস্থা চিন্তায় ফেলে দিয়েছে চিকিৎসকদের।

অবস্থা বেগতিক দেখে সোমবার রাতেই লাইফ সাপোর্টে রাখা হয় সৌমিত্রকে। এমনটাই জানিয়েছে আনন্দ বাজার।

এরআগে সোমবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সৌমিত্রের অস্থিরতাও বজায় রয়েছে, মাঝেসাঝে উত্তেজিত হয়ে পড়ছেন তিনি। দেহের অনান্য অংশে তেমন সমস্যা না থাকলও ফের জ্বর এসেছে। স্নায়বিক সমস্যার উন্নতি না হওয়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তার চিকিৎসায় ১২ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে রয়েছেন দুইজন সরকারি হাসপাতালের চিকিত্সকও। প্রতি মুহূর্তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি মনিটর করছেন চিকিত্সকরা।

Reneta

গত সোমবার অভিনেতার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরের দিন সকালেই বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার থেকে অভিনেতার শারীরিক পরিস্থিতি আচমকা খারাপ হতে থাকে। এরপরই তাকে আটিইউতে স্থানান্তরিত করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অসুস্থকরোনাক্যানসারলিড বিনোদনসৌমিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT