চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরবের সেরা দশ সফল ও প্রভাবশালী সুন্দরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ন ০৮, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
আরব তারকা

সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। আর সুন্দরের সঙ্গে যদি যোগ হয় মেধা, তাহলে সফলতা নিশ্চিত। তেমনই কিছু সফল আরব নারীদের তালিকা তৈরি করা হয়েছে যারা সুন্দরতো বটেই, সেই সাথে নিজ নিজ পেশায় সফল। তাদের কেউ গায়িকা, মডেল, অভিনেত্রী অথবা আছে তিনটি গুণই। জেনে নিন সেরা দশ সফল ও প্রভাবশালী আরব সুন্দরী সম্পর্কে-

কাইরিন আবদেলনার
একাধারে তিনি মডেল, গায়িকা এবং নায়িকা। ৩৯ বছর বয়সী মেধাবী এই সুন্দরী লেবাননের নাগরিক। ১৯৯২ সালে মডেলিং ক্যারিয়ার শুরু করে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। র‍্যাম্পে হেঁটেছেন নামী-দামি ডিজাইনারদের পোশাকে। তিনি বিশ্বের সেরা মুসলিম সুন্দরীদের একজন।

দালিদা খলিল
দালিদা খলিল একাধারে মডেল এবং গায়িকা। লেবাননে জন্ম তার। ২০০৭ সাল থেকে তিনি প্রায় ১৪টি ধারাবাহিকে অভিনয় করেছেন। শুধু সৌন্দর্য নয় বরং মেধা দিয়ে তিনি জয় করে নিয়েছেন একাধিক সফলতা। তাকে মিস নর্থ উপাধি দেয়া হয়েছিল এবং তিনি এই উপাধি একটানা ১২ বছর ধরে রেখেছিলেন।

ক্যারোল সামাহা
ক্যারোল একজন লেবানিজ নৃত্যশিল্পী, গায়িকা এবং অভিনেত্রী। সেইন্ট জোসেফ বিশ্ববিদ্যালয়তে তিনি অভিনয় এবং পরিচালনার ওপর পড়াশোনা করেছেন। তিনি একাধিক অ্যালবাম বের করেছেন যেগুলোর সবগুলোই সফলতার মুখ দেখেছেন। ২০১৩ সালে তিনি ‘এক্স ফ্যাক্টর’-এ বিচারক হিসেবে দায়িত্ব পান। তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানও আছে।



হাইফা ওয়েহবে
হাইফা একজন লেবানিজ গায়িকা এবং অভিনেত্রী। মাত্র ১৬ বছর বয়সে তিনি ‘মিস সাউথ লেবানন’ শিরোপা জিতে নেন এবং ‘মিস লেবানন’ প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। তার খোলামেলা পোশাকের জন্য তাকে আবেদনময়ী গায়িকা বলা হয় এবং বলা হয়ে থাকে তিনি কণ্ঠ এবং দেহের ভাষায় গান করেন। তার অসাধারণ সৌন্দর্যের জন্য তিনি ১০০টিরও বেশি ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যা হয়েছিলেন। পিপল ম্যাগাজিনের সেরা ৫০ জন সুন্দর মানুষের তালিকায় স্থান পেয়েছে তার নাম। তিনি অন্যতম সফল একজন তারকা।

নিকোল সাবা রোজ
নিকোল সাবা রোজ একজন গায়িকা এবং অভিনেত্রী। তার জন্ম লেবাননে। তিনি জনপ্রিয় ব্যান্ড ‘দ্য ফোর ক্যাটস’-এর একজন সদস্য ছিলেন। পরবর্তীতে ব্যান্ড থেকে বের হয়ে এসে একক শিল্পী হিসেবে সাফল্য অর্জন করেন। ‘সায়িদাতি’ ম্যাগাজিন থেকে তিনি সেরা গায়িকার পুরস্কারও জিতেছেন। তিনি অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন এবং প্রশংসিত হয়েছেন। তার প্রথম ছবি ‘দ্য ড্যানিশ এক্সপেরিয়েন্স’ বক্স অফিসে ব্যাপক সাড়া জাগায়।

মারিয়াম ফারিস
অসাধারণ সোনালি রঙ এর কোঁকড়া চুলের জন্য মারিয়াম ফারিস বেশ জনপ্রিয়। তিনি লেবানিজ গায়িকা এবং এন্টারটেইনার। তার প্রথম প্রকাশিত একক অ্যালবাম ‘বেটউল’ প্রচুর জনপ্রিয়তা পায়। ২০১৪ সালে তার অভিনয়ে অভিষেক হয়।

Reneta

ডোরা জাররোউক
তিউনিসিয়ান অভিনেত্রী এবং মডেল ডোরার জন্ম ১৯৮০ সালে। অভিনেত্রী হওয়ার আগেই তিনি মডেলিং এর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন। একাধিক ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যা হয়েছেন তিনি। এছাড়াও তিনি তিউনিসিয়ার সেরা সুন্দরী এবং সেরা আরব সুন্দরী হিসেবে পরিচিতি পেয়েছেন।

তারা এমদাদ
মিশরের মডেল এবং অভিনেত্রী তারার জন্ম ১৯৯৩ সালে। ২০১০ সালে তিনি ‘মিস টিন ইজিপ্ট’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দ্বিতীয় হয়েছিলেন। একই বছর তিনি ‘মিস আফ্রিকা’র মুকুট জিতেছিলেন। তিনি ৫০টিরও বেশি ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যা হয়েছেন। এর মাঝে ‘এলি’ ম্যাগাজিনেই তিনি ৪ বার প্রচ্ছদ কন্যা হয়েছেন।

মায়া দিয়াব
৩৩ বছর বয়সী এই মডেল, গায়িকা এবং স্টাইল আইকনও ‘দ্য ফোর ক্যাটস’ গ্রুপের সদস্য ছিলেন। মায়াকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী তারকাদের একজন বলা হয়ে থাকে। তিনি একাধিক অ্যাওয়ার্ড জিতেছেন। ‘ম্যারি ক্ল্যারি’র-সহ একাধিক হাই প্রোফাইল ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যা হয়েছেন আবেদনময় এই স্বর্ণকেশী তারকা।

ন্যান্সি আজরাম
ন্যান্সি আজরাম একজন লেবানিজ মাল্টি প্লাটিনাম রেকর্ডিং আর্টিস্ট। ১৯৮৩ সালে লেবাননের বৈরুতে জন্ম নিয়েছেন তিনি। তিনি আরবের সবচাইতে সফল এবং ধনী তারকাদের একজন। ফেসবুকে তার ২০ মিলিয়নের বেশি ভক্ত আছে। তার সৌন্দর্য এবং মেধার কারণে তিনি কোকাকোলার প্রথম এবং একমাত্র নারী স্পোক-ম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ওয়ান্ডার লিস্ট।

Jui  Banner Campaign
ট্যাগ: আরবতারকা
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT