চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ২৭৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ন ২১, আগস্ট ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।

এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৫ জন।

শনিবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৭৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০৬ জনে।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১১৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৭ জন।

এর আগে, ২০ আগস্ট সারাদেশে ২২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Reneta

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৫০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৫০৯ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডেঙ্গু রোগীস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT