চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও এক ইতালিফেরত করোনা আক্রান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ন ১৮, মার্চ ২০২০
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

ইতালিফেরত আরও এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। 

বুধবার সাংবাদিকদের তিনি জানান, ইতালিফেরত ওই ব্যক্তি গাজীপুর মেঘডুবি মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে অন্যদের সঙ্গে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর তাকে ঢাকায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

ডা. খায়রুজ্জামান বলেন, ‘কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর স্বজনদের ডাকা হয়েছে। যেহেতু ১ জনের ফলাফল পজিটিভ এসেছে তাই বাকি ৪০ জনকে আরও ১৪ থেকে ২১ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

গত ১৪ মার্চ ইতালিফেরত ৪৮ জনকে গাজীপুরে নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে তাদের মধ্যে ৮ জনের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে ঢাকায় পাঠানো হয়।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয় ৩ ব্যক্তি। এরপর দুই দফার আরও ৭ জনের শরীরে এই ভাইরাস পাওয়ার কথা জানায় সরকার। তবে আক্রান্ত প্রথম ৩ জন এখন সুস্থ বলে দাবি করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসকরোনা শনাক্তগাজীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT