করোনা ভাইরাস প্রতিরোধে আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা আমেরিকাকে পাঁচ লাখ টেস্টিং কিট ও ১০লাখ সার্জিকাল মাস্ক দান করেছেন। তিনি বিবিসি গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের শুরুতেই আমেরিকাকে ৫ লাখ করোনা টেস্টিং কিট ও ১০ লাখ সার্জিক্যাল মাস্ক দেওয়ার ঘোষণা করা হয়েছে।
সোমবার চীনা এই বিলিয়নিয়ার তার নিজস্ব টুইট বার্তায় দুটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন, করোনা চিহ্নিতকরণে সাংহাই থেকে বিমানে করে করোনা সংক্রান্ত মাস্ক ও কিট পাঠানো হচ্ছে বন্ধু রাষ্ট্র আমেরিকায়।
করোনা মহামারি মোকাবিলায় আন্তর্জাতিক ভাবে সহযোগিতার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন। সেহিসেবে ইউরোপেও করোনা চিকিৎসা সামগ্রীর কিট ও মাস্ক পাঠানো যেতে পারে।
জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন হতে গত সপ্তাহে ঘোষণা করা হয়েছিলো, ইউরোপ জুড়ে তারা করোনা ভাইরাস থেকে প্রতিরক্ষার জন্য ২ লাখ করোনা ভাইরাস পরীক্ষার কিট ও মাস্ক বিতরণের প্রতিশ্রুতি দিয়েছে।
এর মধ্যে জাপান, সাউথ কোরিয়া, ইতালি, ইরান, স্পেনসহ অন্যান্য দেশগুলোতেও সরবরাহ করা হবে।এর আগে ইতালির জন্য নির্ধারিত টেস্ট কিটগুলোর মধ্যে ৫ লাখ মাস্ক ও অন্যান্য চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।








