চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি যখন থাকবো না, এই ছবিতেই আমাকে পাবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ পূর্বাহ্ন ১৮, জানুয়ারি ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মুক্তিযুদ্ধের আলোচিত গেরিলা দল ‘ক্র্যাক প্লাটুন’-এর তরুণ সদস্য শহীদ জুয়েল। ক্র্যাক প্লাটুনের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তিনি। সেই সাহসিকতা ও বীরত্বের সম্মাননা হিসেবে তাকে মরণোত্তর ‘বীরবিক্রম’ উপাধিতে ভূষিত করা হয়।

আজ সেই বীর শহীদের জন্মবার্ষিকী। এই দিনে শহীদ জুয়েলকে সম্মান জানাতে তার ছবি, জন্ম ও অন্তর্ধান দিবসসহ তৈরি গ্রাফিক্সকে কাভার ফটো করেছেন শহীদ সুরকার আলতাফ মাহমুদ কন্যা শাওন মাহমুদ। সঙ্গে যোগ করেছেন তথ্যবহুল বর্ণনা।

বর্ণনায় শাওন লিখেছেন:

‘শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল। ডাক নাম জুয়েল। ‘ক্র্যাক প্লাটুন’ গেরিলা দলের সাহসী মুক্তিযোদ্ধা।শহীদ জুয়েল ক্রিকেটার হিসেবেও খ্যাত ছিলেন। ১৯৫০ সালের ১৮ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে জগন্নাথ কলেজ থেকে পড়াশোনা শেষ করে একটি কেমিক্যাল কোম্পানিতে কেমিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি চলতো ক্রিকেট খেলা।

তিনি ছিলেন তখনকার প্রথম শ্রেণীর ক্রিকেটার। মোহামেডান স্পোর্টিং ও আজাদ বয়েজ ক্লাবের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। উইকেটকিপার এবং মারকুটে ব্যাটসম্যান হিসেবে তুমুল খ্যাতিমান। প্রায়ই পশ্চিম পাকিস্তানের লাহোরসহ বিভিন্ন স্থানে খেলতে যেতেন তিনি। সেই সময় থেকেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য তার মনে দাগ কাটে। এরপর পাকিস্তান জাতীয় দলে ডাক পেলেও তিনি পাকিস্তানের হয়ে খেলতে অনিচ্ছা প্রকাশ করেন।

মার্চের আগুন জুয়েলকেও দ্রোহী করেছিলো। ঘর ছাড়তে পারছিলেন না মায়ের তীব্র স্নেহের নিগড়ে। সেটা ছিড়লেন ৩১ মে। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার ক’দিন আগে মাকে নিজের বাধাই করা একটা ছবি দিয়ে বলেছিলেন. ‘আমি যখন থাকবো না, এই ছবিতেই আমাকে পাবে’।

Reneta

খালেদ মোশাররফের নেতৃত্বাধীন দুই নম্বর সেক্টরে ট্রেনিং নেন জুয়েল। ট্রেনিং শেষে ঢাকা কাঁপিয়ে ফেলা গেরিলা দল ‘ক্র্যাক প্লাটুন’-এর একজন হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেন। ফার্মগেট, এলিফ্যান্ট রোডের পাওয়ার স্টেশন, যাত্রাবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশনে গেরিলা অপারেশনে যথেষ্ট সাহসিকতার পরিচয় দেন শহীদ জুয়েল।

সহযোদ্ধা হাবিবুল আলম বীরপ্রতীকের স্মৃতিচারণে জুয়েল চিত্রিত হয়েছেন প্রচণ্ড বুদ্ধিদীপ্ত, সাহসী এবং ঠান্ডা মাথার একজন যোদ্ধা হিসেবে যিনি ক্রিকেট ব্যাটের মতোই সাবলীলভাবেই অস্ত্র চালাতে পারতেন। ঢাকায় বেশ ক’টি অপারেশনে অংশ নিয়েছেন জুয়েল।

জুয়েল ছিলেন বেশ হাস্যরসিক এবং প্রাণবন্ত, তিনি সবসময় তার বন্ধুদের মাতিয়ে রাখতেন। আশুগঞ্জ পাওয়ার স্টেশন অপারেশনের সময় বোমা ফেটে ডান হাতের আঙ্গুলগুলোতে মারাত্মক আঘাত পান তিনি, এতে তার মনে হতাশা জাগে, আর হয়ত তিনি ক্রিকেট খেলতে পারবেন না!

১৯৭১ সালের ২৯ আগস্ট ঢাকার বড় মগবাজার এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে পাকিস্তানি সেনারা তাকে আটক করে। পাকিস্তান সেনাবাহিনী সেখানে হানা দিয়ে জুয়েল, আজাদ, কাজী কামাল ও আজাদের দুই ছোটভাইকে ঘুম ভাঙিয়ে ডেকে তুলে যায় এরপর তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। ৩১ আগস্টের পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেরাতে পাকিস্তানীদের হাতে আরও ধরা পড়েছিলেন রুমি, বদি, আলতাফ মাহমুদসহ অনেকে। ধারণা করা হয়, ঐদিনই পাকিস্তানি সেনারা তাকে হত্যা করে।

মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ জুয়েলকে মরণোত্তর বীরবিক্রম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তার বীরত্বভূষণ সনদ নম্বর ১৪৮। তার বাবার নাম আবদুল ওয়াজেদ চৌধুরী এবং মা ফিরোজা বেগম। তিন ভাই ও চার বোনের মধ্যে শহীদ জুয়েল ছিলেন দ্বিতীয়।

আজ ১৮ জানুয়ারি, ক্লাব অবসকিওর এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা রইলো এই বীরের প্রতি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্র্যাক প্লাটুনশহীদ জুয়েলশাওন মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT