চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি মনোনয়নপত্র কিনবো, এমনটা কোথাও কখনো বলিনি’

নুসরাত শারমিননুসরাত শারমিন
৩:০৬ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করে ক্ষমতায় আসা আওয়ামী লীগ এবার ৪৩ জন মহিলাকে সংরক্ষিত আসনে এমপি করবে। এরইমধ্যে মনোনয়ন ফরম ক্রয় করছেন অনেকে। সংরক্ষিত মহিলা আসনে লড়তে আগ্রহী শোবিজ অঙ্গনের অনেক নারী তারকা। তাদের অনেকেই ইতোমধ্যে আলোচনায়।

এই বিষয়ে একটি সংবাদপত্রে প্রকাশিত খবরে কবরী, সুজাতা, অঞ্জনা, আনোয়ারা, মুক্তা, তারিন, দিলারা এবং সুবর্ণা মুস্তাফার সঙ্গে প্রকাশিত হয়েছিল নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর ছবিও। ফলে অনেকেই মনে করেছেন এমপি হতে মনোনয়ন পত্র কিনবেন তিনিও। কিন্তু চ্যানেল আই অনলাইনকে তিনি শোনালেন ভিন্ন কথা।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনছেন কিনা? জানতে চাইলে শনিবার দুপুরে চয়নিকা চৌধুরী জানান, প্রশ্নই আসে না। আমি নাটকের মানুষ। রাজনীতিবীদদের আমি শ্রদ্ধা করি, তারা দেশ পরিচালনা করেন। কিন্তু আমি নিজে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুলেবো এমন কথা আমি কোথাও কোনোদিন কারো সাথে শেয়ারও করিনি।

মনোয়ন ফরম চাইলেই কেনা যায় না। কারণ আমি রাজনীতিতে সক্রিয় না। আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম চাইতে গেলে কিছু ক্যাটাগরি লাগে। যেমন ১৯৭৫ সালে আমি কী করেছিলাম, আমার অবস্থান কী ছিলো। তারপর যখন ক্যু হয়েছিলো, সে সময় আমার রাজনৈতিক অবস্থা কী ছিলো? এরপর নেত্রী যখন ২১ বছর দেশে ছিলেন না, তখন আমার রাজনৈতিক সক্রিয়তা বা তৎপরতা ছিলো কিনা, সেসময় দলের পক্ষে আমি কোনো কাজ করেছি কিনা, এসব বিষয়তো দেখে দল প্রার্থীতা নিশ্চিত করবে। আমি চাইলেইতো আর হবে না, আমার সেই যোগ্যতাতো লাগবে মনোনয়ন ফরম তুলার।

সংবাদ মাধ্যমসহ সোশাল মিডিয়াতে ইতোমধ্যে রটে গেছে আমি নাকি সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম তুলেছি, অনেকে ফেসবুকে আমাকে ট্যাগ করছেন। ফোনে অনেকেই আমার কাছে জানতে চাইছেন, এটা সত্য নয়। আমি বারবার বলছি, রাজনীতি আমার কর্ম নয়। আমি একজন নির্মাতা। নাটক বানাই। গত দেড় যুগ ধরে এই কাজটি একাগ্রতার সাথে করে যাচ্ছি। এটাই করে যেতে চাই।

তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় কেন অংশ নিয়েছিলেন, কথা কথায় সে ব্যাখ্যাও দেন চয়নিকা। এ বিষয়টি নিয়ে তিনি ফেসবুকেও স্ট্যাটাস দেন। সেখানে চয়নিকা বলেন, অভিনেত্রী শমী কায়সার আমার প্রিয়বন্ধু। তার নেতৃত্বে আমি ‘বাংলাদেশের পক্ষে আমরা’ এই প্রচারণার নির্মাণে যুক্ত হয়েছিলাম এবং আমি অনেক আনন্দ পেয়েছি। কারণ, পুরোটাই ছিল বিশ্বাস আর ভালোবাসা থেকে। আমার মন বড় হয়েছিল কাজটায় যুক্ত হতে পেরে। অনেক কৃতজ্ঞতা শমীর প্রতি। ধন্যবাদ টিমের প্রতিটা মানুষের প্রতি। স্পেশালি তারিক সুজাত, রিয়াজ ভাই, পরাগ ভাইর প্রতি।

Reneta

দেশের সাধারণ দর্শকই তার প্রাণ এমনটা জানিয়ে চয়নিকা আরো লিখেন, আমার প্রিয় দর্শক আর আমার যত শুভাকাঙ্ক্ষী, সবাইকে অনুরোধ করছি কখনই আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আজীবন ভালো কাজের সাথে ছিলাম, ভালো কাজের সাথে আছি এবং থাকবো এবং তা আমি করি মন থেকে কোন স্বার্থ ছাড়াই। মনে রাখবেন, আমি কখনোই লোক দেখানো কাজ করিনি, করবোও না।

কথায় কথায় চ্যানেল আই অনলাইনকে সাম্প্রতিক কাজের কথাও বলেন চয়নিকা। জানান, রবিবার থেকে একটি বেসরকারি টেলিভিশনে তার পরিচালনায় একটি ধারাবাহিক নাটক শুরু হতে যাচ্ছে। ফারিয়া হোসেনের লেখা ও প্রযোজনায় নাটকের নাম ‘নীলরঙা মন’। এছাড়াও নারী দিবসে একটি বিশেষ নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।

এছাড়া আসছে জুনে নিজের প্রথম সিনেমার ঘোষণা দিবেন বলেও জানান চয়নিকা চৌধুরী।

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জনাআনোয়ারাকবরীচয়নিকা চৌধুরীতারিননাটকমুক্তালিড বিনোদনসংরক্ষিত নারী আসনসিনেমাসুজাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহার গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT