চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি ভালো আছি: আর্জেন্টিনা গোলরক্ষক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ন ০৯, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে শূন্যে সংঘর্ষ, মাটিতে পড়ে যেয়ে কাঁধেও পেলেন চোট। স্ট্রেচারে ছাড়তে হল মাঠ। সেসময় মনে হচ্ছিল গুরুতর চোটই পেয়েছেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শেষে হয়ত বড় কোনো দুঃসংবাদই অপেক্ষায়!

শেষ খবর, চোট ততটা গুরুতর হয়ে ওঠেনি, যতটা শঙ্কা পেয়ে বসেছিল আর্জেন্টিনাকে। মেসিদের গোলরক্ষকের থেকেই দুশ্চিন্তামুক্ত হওয়ার খবরটা মিলেছে। আলবিসেলেস্তেদের অফিসিয়াল টুইটারে এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছেন, আমি ভালো আছি।

বিশ্বকাপ বাছাইয়ে বুধবার বাংলাদেশ সময় ভোরে ফের পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। এবার ড্র করেছে কলম্বিয়ার বিপক্ষে। কদিন আগে চিলির বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল লিওনেল মেসিদের।

কাতার বিশ্বকাপ-২০২২ এর লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে কলম্বিয়ার মাঠে ২-২ গোলে ড্র করে ফিরেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে ক্রিস্টিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো ড্যানিয়েল পারেদেসের গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে জয় হাতছাড়া করে তারা।

ম্যাচ শুরুর আট মিনিটের মধ্যে দু-দুবার প্রতিপক্ষের জাল খুঁজে নেয় আর্জেন্টিনা। ৩৫ মিনিটে কলম্বিয়ার ইয়েরি মিনার সঙ্গে ধাক্কায় চোটে ছিটকে যান গোলরক্ষক মার্টিনেজ। স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় মাথা-কাঁধে চোট নিয়ে।

বক্সে থাকা ডিফেন্ডার ইয়েরি মিনার কাছে উড়ে যাওয়া বলে যেন তিনি মাথা ছোঁয়াতে না পারেন, সেজন্য মার্টিনেজ দ্রুত বল ক্লিয়ার করতে যেয়ে মিনার সঙ্গে সংঘর্ষে জড়ান, মাথায় লাগে আঘাত, মাটিতে পড়ে আবার কাঁধেও চোট পান। মিনিট পাঁচেক শুশ্রূষা চলার পর তাকে উঠিয়ে বদলি গোলরক্ষক নামান আর্জেন্টিনা কোচ। মার্টিনেজকে পাঠানো হয় হাসপাতালে।

Reneta

দলের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে পরে মার্টিনেজ টুইট করেছেন আর্জেন্টিনার অফিসিয়াল টুইটার পেজ থেকে। জানিয়েছেন, ‘আমি ভালো আছি, যদিও ওটা খুব শক্ত আঘাত ছিল। কিন্তু চিকিৎসকরা তাদের কাজটা ঠিকঠাক করেছেন।’

‘আমি খেলা চালিয়েই যেতে চেয়েছিলাম। কিন্তু আমাকে মাঠ থেকে উঠিয়ে নিতে হয়েছিল। তারা আমাকে তুলে নিয়েছিল, কারণ আমি কিছুটা জ্ঞান হারিয়ে বসছিলাম। ঘাড়ের পিছনে শক্তভাবে আঘাত পেয়েছিলাম। কিন্তু আমি এখন ভালো আছি।’ সব শঙ্কা এড়িয়ে দলের সাথেই দেশের বিমান ধরতে পেরে এভাবে স্বস্তির খবরটা দিয়েছেন মার্টিনেজ।

ম্যাচে দুই পয়েন্ট হারিয়েও অবশ্য লাতিন টেবিলের দুইয়ে আছে আর্জেন্টিনা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নামের পাশে। ৯ পয়েন্ট নিয়ে তিনে থাকা ইকুয়েডর হেরে বসেছে পেরুর কাছে। শীর্ষে যথারীতি ব্রাজিল, ১৮ পয়েন্ট তাদের। ৮ পয়েন্ট করে নিয়ে গোলপার্থক্যে চারে উরুগুয়ে, পাঁচে কলম্বিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকলম্বিয়াকাতার বিশ্বকাপ-2022চিলিবিশ্বকাপ বাছাইমার্টিনেজমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT