চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি বুঝতে পারছি না কীভাবে করোনা আক্রান্ত হলাম: তসলিমা নাসরিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ন ০৯, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতে আশ্রিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তবে তিনি নিজের পজিটিভ হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, এক বছরের বেশি সময় ধরে ঘরের বাইরে পা দিইনি আমি। কাউকে ঘরে প্রবেশ করতেও দিইনি। ঘরের ভেতর আমার বিড়াল আর আমি ছিলাম। এরপরও আমি কোভিড-১৯–এ আক্রান্ত!  আমি জানি না যে কীভাবে আক্রান্ত হলাম!’

এছাড়াও তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন করোনা আক্রান্ত নিয়ে।

তসলিমা নাসরিন লিখেন, আমি চিরকালই বড় দুর্ভাগা। এই যে গত বছরের মার্চ মাস থেকে একা আছি ঘরে, একখানা ইন্ডোর ক্যাট সঙ্গী, কোথাও এক পা বের হলাম না, কাউকে ঘরে ঢুকতে দিলাম না, রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা ঝাড়ু মোছা সব একাই করলাম, কী লাভ হলো? কিছুই না। ঠিকই কোভিড হলো। গত এক বছরে শুধু একবার এক ঘণ্টার জন্য বাইরে বেরিয়েছিলাম, তাও দু’মাস আগে, টিকার প্রথম ডোজ নিতে। ওই ডোজটি কিছু অ্যান্টিবডি তৈরি করেছিল বলে হয়তো এ যাত্রা বেঁচে গেছি।

তিনি আরও লিখেছেন, ‘এক এক করে যদি লিখি কী কী ঘটেছে জীবনে যা ঘটার কথা ছিল না, তাহলে তালিকা এত দীর্ঘ হবে যে পড়ে কেউ কূল পাবে না। আপাতত কোভিড হওয়ার দুঃখটাই থাক। দুঃখ থাকাও হয়তো ঠিক নয়। কারণ ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠছি। কিন্তু হাজারো মানুষ যারা সুস্থ হতে পারেনি! যারা শ্বাস নিতে আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু পারেনি শ্বাস নিতে! দুঃখগুলো বরং তাদের জন্য থাক। এখন এইটুকু অন্তত ভালো লাগছে, এটি আর স্টিগমা নয় আগের মতো। কারো কোভিড হলে সে লুকিয়ে রাখতো খবর, কারণ কোভিড হওয়াটা অনেকটা ছিল এইডস হওয়ার মতো। সমাজ ব্রাত্য করে দিত। এক বছরে এত মানুষকে ধরেছে এই কোভিড, এতে, ভালো, যে, স্টিগমাটা গেছে। কেউ আর বলতে দ্বিধা করেনা যে তার কোভিড হয়েছে।’

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাতসলিমা নাসরিন
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃ/ত্যুর গুজব উড়িয়ে কফি হাতে নেতানিয়াহু

মার্চ ১৬, ২০২৬

লটারি বাদ দিয়ে পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

মার্চ ১৬, ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটি নিয়ে এনএসসির গেজেট: উদ্বেগ জানাল বিসিবি

মার্চ ১৬, ২০২৬

৬ ক্যাটাগরিতে অস্কার জিতলো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার

মার্চ ১৬, ২০২৬

টিআরপিতে অপ্রতিরোধ্য চ্যানেল আই

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT