চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের পর টেস্ট ছাড়ছেন ওয়াহাব?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ন ০৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মোহাম্মদ আমিরের পর আরও এক পাকিস্তানি পেসার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। তিনি ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের একটি উর্দু ভাষার পত্রিকা তাদের ইংরেজি ভার্সনে এই খবর ফাঁস করেছে।

২০১৮ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার পাকিস্তানের জার্সিতে টেস্ট ক্রিকেটে খেলেছেন রিয়াজ। সবমিলিয়ে ২৭ টেস্ট ম্যাচে তার উইকেট শিকারের সংখ্যা ৮৩।

দুনিয়া নিউজের রিপোর্টে বলা হচ্ছে, ৩৪ বছরের ওয়াহাব তার অবসরের কথা এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অবগত করেছেন। আর প্রকাশ্য ঘোষণা দেবেন দেশে ফেরার পর। গ্লোবাল টি-টুয়েন্টি খেলার জন্য ওয়াহাব বর্তমানে কানাডায় রয়েছেন।

এর আগে আমিরের অবসর ঘোষণায় ক্ষুব্ধ হন ওয়াসিম আকরাম, রমিজ রাজা, শোয়েব আখতারের মতো পাকিস্তানি সাবেক তারকারা। বিশ্বকাপের পরপরই মাত্র ২৭ বছরে অবসর নেন আমির।

আমিরের অবসর সিদ্ধান্তের সমালোচনা করে আকরাম বলেছিলেন, ২৭ বছর বয়স কোনো ক্রিকেটারের অবসরের বয়স নয়। পাকিস্তান ক্রিকেটকে তার আরও কিছু দেয়ার বাকি রয়েছে। কিন্তু, আমির সিদ্ধান্ত থেকে সরেননি।

আরেক সাবেক পেসার শোয়েব আখতার আবার আমিরের অবসরের মধ্যে পাকিস্তান ক্রিকেটের বিপর্যয় দেখছেন। তার বক্তব্য, ‘আমিরকে দেখে এবার হয়তো হাসান আলি, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খানরা অবসর নিয়ে ফেলবে। আমি বুঝতে পারছি না, পাকিস্তান ক্রিকেটে এসব কী হচ্ছে! মাত্র ২৭ বছর বয়সেই কী করে আমির টেস্ট ছেড়ে দিতে পারে?

Reneta

ওয়াহাব-জুনায়েদদের নিয়ে শোয়েব যে আশঙ্কা করেছিলেন সেটাই হয়তো সত্যি হতে যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াহাব রিয়াজপাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ছারছীনা পীর সাহেবের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT