চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার মাথায় এখন ‘দহন’ ছাড়া কিচ্ছু নেই: সিয়াম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ন ০৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

‘পোড়ামন ২’ মুক্তির আগে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন সিয়াম আহমেদ। গতকাল (শনিবার) ছবির চিত্রনাট্য হাতে পেয়েছেন তিনি। এরপর থেকেই নিজের মধ্যে ছবির গল্প ও চিত্রনাট্য গেঁথে ফেলার চেষ্টা করছেন সিয়াম।

চ্যানেল আই অনালাইনকে সিয়াম বলেন, ‘আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে ছবির শুটিং হবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।’

‘দহন’ পরিচালনা করবেন রায়হান রাফি। এই ছবিতে সিয়ামের নায়িকা পূজা চেরি, যিনি এর আগে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নূর জাহান’ ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পেয়েছে দুই বাংলা থেকে।

সিয়ামের সঙ্গে পূজা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘পোড়ামন ২’ ছবিতে। ছবিটি মুক্তি না পেলেও পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ‘পোড়ামন ২’ যেমন সম্পূর্ণ দেশীয় প্রযোজনার ছবি দহনও তেমনি এককভাবে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি।

সিয়াম বলেন, ‘দহন ছবির গল্পে চমক থাকবে। কারণ এখানে দেশপ্রেম আর রোমান্টিকতা একসঙ্গে দেখানো হবে। দেশপ্রেমও থাকবে, আর কাপলের মধ্যে প্রেম-ভালবাসা ফুটে উঠবে।

তিনি বলেন, দহন ছবির গল্প আমাদের দেশে ঘটে যাওয়া একটি বড় ঘটনাকে কেন্দ্র করে। কোন ঘটনা সেটা এখনই জানাতে চাইনা। পুরোপুরি ব্যতিক্রমী একটি গল্প নির্ভর ছবি হবে দহন। সিয়াম জানালেন, পোড়ামন ২ ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করেছেন, ‘দহন’ ছবিতে অভিনয় করবেন ঠিক উল্টো চরিত্রে।

Reneta

‘দহন’ ছবির চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে ওজন কমাচ্ছিলেন সিয়াম। এর মধ্যে তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ ছবির জন্য মনোযোগ ওইদিকে দেন। তাই নতুন করে সিয়াম আবারো মনোযোগী হয়েছেন দহনে।

সিয়ামের ভাষ্য, ১০ কেজির মতো ওজন কমিয়েছিলাম। এর মধ্যে ফাগুণ হাওয়ায় ছবির শুটিং করতে যাই। তাই নতুন করে আবারো দহনে মনোযোগ দিয়েছি। আমার মাথায় এখন দহন ছাড়া কিচ্ছু নেই।

‘দহন’ ছবির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। জানা গেছে, একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে। ছবি প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘দহন’ একটি আন্তর্জাতিক মানের সিনেমা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাজপূজালিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের ম্যাচে আফগানদের হারাল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি:ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নিজ নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘হ্যাঁ’ ভোটে সিল দিতে বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT