চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার বোনটার জন্য সবাই আশীর্বাদ করবেন: চঞ্চল চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ন ০৮, জানুয়ারি ২০২০
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বোন লিলি চৌধুরী বেশ অসুস্থ। বোনের অসুস্থতার কারণে ভাই হিসেবে মন খারাপ চঞ্চলের। নিজের ফেসবুকে এ অভিনেতা বোনকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়ে সকলের আশীবার্দ চেয়েছেন। তার স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:  

একান্তই নিজের কিছু বোধের কথা লিখছি। অনেক তো অর্জন হলো জীবনে, কিন্তু বোধটা কোথায় গেল? একটু ভাবুন।

আপনাদের দোয়ায় অনেক সাবলম্বী মানুষ আমি। পেশাগত অর্জন আমার যোগ্যতার চেয়ে অনেক বেশি। কিন্তু মানুষ হিসেবে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি, ইদানিং সেটা খুব ভাবি। কারণ, বয়স বাড়ছে। একবার ভাবুন, আপনাকে ভালোবাসে কতজন? আর ঘৃণা করে কতজন? ভাবছেন, সেই হিসেবের দরকারটাই বা কী? দরকার আছে। কারণ, আপনি জানেন না কখন আপনার জীবনে কোন দূর্যোগ আসবে!

আপনি অথবা আপনার আপন কোনো মানুষ, কখন কোন দূরারোগ্য অসুখে পড়বেন। তখন কিন্তু সবার দোয়া চাইবেন। সম্প্রতি এমনই একটা পারিবারিক দুর্যোগের সময় পার করছি আমরা। সে কারণে প্রায় একমাস আমি আমার পেশাগত কাজে অনিয়মিত। আমরা পাঁচ বোন, তিন ভাই। আমি সবার ছোট। আমাদের সৌভাগ্য, বাবা-মা এখনো আমাদের মাঝে আছেন।

আমাদের ভাই-বোনদের মধ্যে যে আন্তরিক সম্পর্ক তা আসলে এ সমাজে বিরল। আমরা শুধু একজন আরেক জনের সুখের জন্য ভালোর জন্য সবকিছু দিতে চাই। আমাদের পরিবারে এই দেবার প্রতিযোগিতা অনেক দিনের। আমার এই বোনটা অসুস্থ। পিঠাপিঠি ভাইবোন আমরা। ওর চিকিৎসা চলছে। যে আন্তরিকতা নিয়ে ডাক্তারগণ চিকিৎসা করছেন আমার বিশ্বাস, আমার বোনটা সুস্থ হয়ে উঠবে।

পেশাগত কারণে, এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে বাবা মা, ভাই বোন, নিকটজন এদের খোঁজটাও ভালো করে নেয়া হয়ে ওঠেনি বেশ কয়েক বছর। সত্যি কথা বলতে কী, যত কথাই বলি পরিবার বা আপনজনকেই যদি ভালোবাসতে না পারি তাদের প্রতি দায়িত্ব পালন করতে না পারি সমাজ অথবা দেশকে কীভাবে ভালোবাসবো?

বোধ এটুকুই। আপনাদেরকেও বলি, আগে আপন মানুষগুলোকে ভালোবাসুন, তাদের প্রতি দায়িত্বশীল হোন। সবাই এই কাজটুকু করলেই পুরো দেশটাকে ভালোবাসা হবে। প্রিয় মানুষের সংখ্যা বাড়লে, বুকের ভেতর সুখের পরিমাণ বাড়বে। আমার বোনটার জন্য সবাই আশীর্বাদ করবেন। আমি সব সময় সবার মঙ্গল কামনা করি।

ওর সাথে জীবনে সবচেয়ে বেশী মারামারি করেছি। প্রথম ছবিটা আজকেই তুলেছি। ও জানে, আমি ছবি ভালোই তুলি, তাই এরকম করে হাসলো। ওকে আমি খুকদি ডাকি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়চঞ্চল চৌধুরীদেশনাটকপরিবারবোনমাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান, ছবি: সংগৃহীত।

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে সাহায্য করছে তুরস্ক

মার্চ ২৫, ২০২৬

ফেরিতে ওঠার সময় নদীতে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ঐক্য, দেশপ্রেম ও উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্র বলছে ‘আলোচনা চলছে’, ইরান বলছে ‘না’: সত্য বলছে কে?

মার্চ ২৫, ২০২৬
ছবি: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম

স্বাধীনতা রক্ষার দায়িত্ব তরুণদের: ডিএসসিসি প্রশাসক

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT