চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার জীবনে অপ্রাপ্তির কিছুই নেই: আনিস

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৩:৩২ অপরাহ্ন ০৮, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

তাকে বলা হয় ‘হাসির রাজা’। প্রায় এক হাজার চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হাসির খোরাক যুগিয়েছেন। তিনি এমন একজন অভিনেতা যিনি জীবনভর সবাইকে শুধু হাসিয়েছেন। বলছি, চলচ্চিত্রের স্বর্ণালি দিনের তারকা কৌতুক অভিনেতা আনিসের কথা।

স্ত্রী কুলসুম আরা বেগম মারা যাওয়ার পর ২০১৪ সালে অভিনয়কে ‘গুড বাই’ জানান আনিস। এরপর থেকে গেছেন আড়ালে।

দেশ বরেণ্য এই অভিনেতার খোঁজ রাখে না কেউ। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে আনিসের সঙ্গে যখন মুঠোফোনে কথা হচ্ছিল, তখন আনিস তার বাসায় ছিলেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘আমি সারাদিন বাসায় থাকি। টিকাটুলির অভয়দাশ লেনের একটি বাড়ীতে আমার তিনটি ফ্ল্যাট রয়েছে। একটিতে আমি থাকি, বাকি দুটো ফ্ল্যাট ভাড়া দেওয়া। আমার দুই মেয়ে। একজন আমেরিকা থাকে, আরেকজন থাকে কুমিল্লা। ওদের স্বামী, সন্তান, সংসার নিয়ে ওরা সুখে আছে। সারাদিন আমি একাই বাসায় থাকি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। মর্নিং ওয়াক করি। শতভাগ ঠিক আছি।

বয়স ৮০-এর কাছাকাছি হলেও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন বলে জানান আনিস। তবে মাঝেমধ্যে তিনি তার স্ত্রীকে ভীষণ মিস করেন। আনিস বলেন, ‘বউ মারা যাওয়ার পর সংসারটা এলোমেলো হয়ে গেছে। আমি বড় একা হয়ে গেছি। অভিনয়ের ক্ষেত্রে সে আমাকে প্রচণ্ড রকমের হেল্প করতো। ওর অনুপ্রেরণাতেই অভিনেতা আনিস এবং সফল স্বামী ও বাবা হতে পেরেছি। যে আমাকে পথ দেখিয়ে আজকের এ অবস্থানে নিয়ে এসেছে সে-ই যখন রইল না তখন আর অভিনয় করে কি হবে? এটা আমাকে মাঝেমধ্যে ভাবায়। সবমিলিয়ে আমার জীবনে অপ্রাপ্তি কিছুই নেই, আমি সুখী মানুষ।

আনিস বলেন, ১৯৬৪ সাল থেকে সিনেমায় কাজ শুরু করি। সারাজীবন কাজ নিয়ে এতো ব্যস্ততা গেছে বলে বোঝাতে পারবো না। এখন পূর্ণ বিশ্রাম নিচ্ছি। এফডিসির মানুষজনের সঙ্গে এখনও আমার যোগাযোগ রয়েছে। কিন্তু আমি এফডিসি যাইনা। ইন্ডাস্ট্রি তো এখন মরে গেছে। এফডিসি গেলে শুটিংয়ের মানুষজন পাওয়া যায় না। নতুন কিছু ছেলে মেয়ে আসছে তারা যদি পরিশ্রম করে আবার হয়তো চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। ডিজিটাল যুগে ডিজিটালভাবে কাজ করতে হবে। এই দায়িত্ব পরিচালকদের। এছাড়া কোনো উপায় দেখি না। সিনেমা না করে সিনেমার নাম ভাঙিয়ে যদি অসৎ পন্থায় কেউ রোজগার করে তাহলে কয়েক বছর পর ইন্ডাস্ট্রি পুরোপুরি মরুভূমি হয়ে যাবে।

তিনি বলেন, টেলিভিশন খুললে বিভিন্ন চ্যানেলে সিনেমা দেখি। ঘুরে ফিরেই একজনের সিনেমা বেশী দেখা যায়। গত একযুগ ধরে তাই হয়ে আসছে। তার বাইরে উল্লেখযোগ্য কোনো কাজ দেখি না। আরও একটা বিষয় দেখে মজা পাই, এখনও দেখি আমার ছবি চলে। আমাকে এখনও অনেকেই কাজে ডাকে। কিন্তু আমি যাইনা। ‘ইত্যাদি’ ম্যাগাজিন থেকেও ডেকেছিল। আমি না করে দিয়েছি। আর কাজও করবো না। যে কটা দিন বাঁচবো এভাবে নিজের মতো একা একা থাকবো। শেষ বয়সে আমি এভাবেই ভালো আছি।

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসকৌতুক অভিনেতাচলচ্চিত্রলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT