চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার জীবনটাও ‘আলতা বানু’র মতো বোন কেন্দ্রিক: ফারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

আলতা এবং বানু এই দুই বোনের জীবনী নিয়ে নির্মিত হয়েছে অরুণ চৌধুরীর প্রথম সিনেমা আলতা বানু। ছবিটির প্রচার প্রচারণায় যোগ দিচ্ছেন ছোট ও বড় পর্দার তারকারা। সবাই তাদের নিজ নিজ ভক্ত অনুরাগীদের অনুরোধ করছেন যেন প্রখ্যাত নাট্য নির্মাতা অরুণ চৌধুরীর সিনেমাটি হলে গিয়ে দেখেন।

তারই ধারাবাহিকতায় ‘আলতা বানু’কে শুভেচ্ছা জানিয়েছেন এই সময়ে ছোট পর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। ‘আলতা বানু’র সাথে নিজেকে সম্পৃক্ত করে ফারিয়া মনে করেন, তারও ভাই নেই, তিনি ছাড়াও রয়েছে আরো দুই বোন। তাই জনপ্রিয় এই অভিনেত্রী মনে করেন, তার জীবনটাও ‘আলতা বানু’র মতো বোন কেন্দ্রিক। শবনম ফারিয়া বলেন, আমি শুনেছি ‘আলতা বানু’ ছবির গল্প দুই বোনকে নিয়ে। আমার জীবনটাও ‘আলতা বানু’র মতো বোন কেন্দ্রিক।

ফারিয়া বলেন, বোনদের সঙ্গে বোনদের যে সম্পর্ক হয় সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এটা আত্মার সম্পর্ক। কখনো তারা মা, কখনো বন্ধু, আবার কখনো শাসন করেন, কখনো আদর করেন। এমন একটি মিষ্টি সম্পর্ক নিয়ে যে ছবির গল্প সেটা তো আমাকে দেখতেই হবে। দর্শকদেরও দেখা উচিত। এমন চমৎকার গল্প নিয়ে অরুণ দা ছবিটি বানিয়েছেন তাকে অনেক ধন্যবাদ জানাই। আলতা বানুর পুরো টিমকে জানাই আমার পক্ষ থেকে শুভকামনা।

শবনম ফারিয়া বলেন, আমি বিশ্বাস করি সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন। পাশাপাশি ছবিটি অনেক সাফল্য পাবে। আলতা বানুর পক্ষ থেকে বৈশাখের উপহার পেয়ে ভীষণ খুশি ফারিয়া বলেন, এত চমৎকার শাড়ি চুড়ি আলতা উপহার পাঠানোর জন্য ‘আলতা বানু’ টিমকে ধন্যবাদ। আশা করছি ছবিটি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে আমার সঙ্গে অনেকের দেখা হবে।

ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আলতাবানু’। অরুণ চৌধুরীর পরিচালনায় ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২০ এপ্রিল। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ফারজানা রিক্তা,আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ।

ফরিদুর রেজা সাগরের গল্পে আলতাবানুর সংলাপ লিখেছেন বৃন্দবন দাস। দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই ছবি।
‘আলতা বানু’র জন্য ফারিয়ার শুভেচ্ছা বার্তা:

Jui  Banner Campaign
ট্যাগ: আলতা বানুমমলিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

শিরোপা নির্ধারণী মঞ্চে ভারতের সঙ্গে ১-০তে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT