চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার ক্যারিয়ারে আলাদা ধরনের কাজ ‘মায়া’: আসিফ নূর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ন ০৪, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া- দ্য রিভেঞ্জ’। আলোচিত তরুণ অভিনেতা আসিফ নূর ও সেলিনা আফ্রি অভিনীত এ ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে রবিবার (৫ সেপ্টেম্বর)।

এরই মধ্যে ‘মায়া- দ্য রিভেঞ্জ’ এর মোশন পোস্টার, টিজার, ট্রেলার ও গান রিলিজ পেয়েছে। দর্শকদের মাঝে সেগুলো প্রশংসিত হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ক্রিয়েশনসের ইউটিউব ও ফেসবুক পেজে রবিবার থেকে দেখা যাবে বড় আয়োজনে নির্মিত এ ওয়েব ফিল্মটি।

এতে আসিফ নূরের বিপরীতে অভিনয় করেছেন সেলিনা আফ্রি। ছবিটি নির্মান ফাহমিদা প্রেমা। গত বছরের শেষের দিকে ‘মায়া- দ্য রিভেঞ্জ’ দিয়েই প্রায় চার বছর বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছিলেন আসিফ নূর।

এস এ হক অলীকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় আসিফ নূরের সর্বশেষ ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমনের পরিচালনায় এ ছবিতে আসিফের বিপরীতে ছিলেন অধরা খান।

তবে ওয়েব ফিল্ম ‘মায়া- দ্য রিভেঞ্জ’ আসিফ অভিনীত অন্য সব কাজের চেয়ে আলাদা বলে মনে করেন এই নায়ক।

আসিফ নূর বলেন, স্বপ্ন আমাকে নিয়ে এসেছে চলচ্চিত্র জগতে। অভিনয়কে ভালোবেসে এ অঙ্গনে এসেছি। সব সময় এমন ছবিতে কাজ করতে চাই, যেখানে পাওয়া যাবে একটি সুন্দর গল্প। ‘মায়া- দ্য রিভেঞ্জ’ আমার খুব পছন্দের একটি গল্প, এটি আমার ক্যারিয়ারে আলাদা ধরনের কাজ। এতে আমি অভিনয় করেছি আয়ান চরিত্রে। এ ওয়েব ফিল্মে আমাকে একেবারেই ভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে। এর আগে আমাকে এভাবে কখনও দেখা যায়নি।

Reneta

তিনি বলেন, ছবির গল্পে থাকছে চমক। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখেই ইউটিউবে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে ছবিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: আসিফ নূরইউটিউবওয়েবওয়েব ফিল্মটিজারট্রেলারনায়কপোস্টারলিড বিনোদনসেলিনা আফ্রি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT