চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমান কারাগারে, আনোয়ারের জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ পূর্বাহ্ন ০২, আগস্ট ২০১৫
অন্যান্য, আদালত
A A

নাশকতার একধিক মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৭ মামলায় আদালত এমকে আনোয়ারের জামিন মঞ্জুর করেছেন।

আদালতে নথি না যাওয়ায় আব্দুল আওয়াল মিন্টুর জামিন আবেদনের শুনানি হয়নি।

সকালে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপি নেতা এম কে আনোয়ার, আব্দুল আউয়াল মিন্টু ও আমানউল্লাহ আমান।

আমানউল্লাহ আমান ৭০টি, এম কে আনোয়ার ৯টি ও আবদুল আওয়াল মিন্টু ১টি মামলায় ঢাকার সিএমএম আদালতে ওই আবেদন করেন।

এতদিন তারা হাইকোর্ট থেকে জামিনে থাকলেও আপিল বিভাগ তাদের জামিন বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষ বলছে, অগ্নিসংযোগসহ নাশকতায় ইন্ধন জোগানোর জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

Reneta

তবে আসামিপক্ষ বলছেন, তাদের বিরুদ্ধে যে ইন্ধন জোগানোর অভিযোগ করা হচ্ছে তার কোন প্রমাণ নেই। এই সকল মামলার অধিকাংশই ত্রুটিপূর্ণ। মূলত রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই এই মামলাগুলো করা হয়েছে।

হরতাল-অবরোধে নাশকতার ৫২ মামলায় বিএনপির এই তিন নেতা হাইকোর্টে আগাম জামিন পেয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ গত ২৭ জুলাই জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমানউল্লাহ আমানএম কে আনোয়ারজামিনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

নীলসাগর ট্রেনের কোচ লাইনচ্যূত, চার সদস্যের তদন্ত কমিটি গঠন

মার্চ ১৮, ২০২৬

শিরোপা কেড়ে নেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ সেনেগাল

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

”ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা”

মার্চ ১৮, ২০২৬

বসন্তের ছুটিতে প্রেম করতে উৎসাহ দিচ্ছে চীনের একটি বিশ্ববিদ্যালয়

মার্চ ১৮, ২০২৬

মেঘনা টোল প্লাজায় ২৪ ঘণ্টায় টোল আদায় ১ কোটি ৩৬ লাখ

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT