চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের ‘স্মার্ট’ বাজেট ও এক পথশিশুর ‘কাগুজে’ রাজপ্রাসাদ

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৭:৫০ অপরাহ্ন ১৫, জুন ২০১৯
মতামত
A A

রাজধানীর তীব্র যানজট, অসহনীয় গরম আর অসংখ্য মানুষের কোলাহল ভুলে জাহাঙ্গীরগেট সংলগ্ন ফুটওভার ব্রিজে বসে আপন মনে কাগুজের রাজপ্রাসাদ গড়ে যাচ্ছিল এক পথশিশু। ঠিক সেই সময় তাকে পাশকাটিয়ে চলা পথচারীদের মুখে মুখে ছিল ‘স্মার্ট’ বাজেটের আলোচনা।

শনিবার দুপুরে ওই ফুটওভার ব্রিজে উঠে চোখ আটকে যায় একটি দৃশ্যে! ফুটওভার ব্রিজের মাঝে বসে সেই পথশিশু ইট-পাথরের বদলে, কাগুজে গড়া প্রাসাদের চারদিকে সীমন্ত দেয়াল তৈরি করছিল কাগজের স্টিকার দিয়ে। উচ্চাভিলাষ ও রাজকীয়তার ছাপে গড়া কাগুজে প্রাসাদটি দেখতে দেখতেই জানতে চাইলাম শিশুটির নাম পরিচয়। লাজুক চোখে ১০-১২ বছরের শিশুটি বলে, ‘নাম সাগর। মহাখালী ফ্লাইওভারের নিচে থাকি। বাবা-মা নাই।’

শিশু সাগর যখন আমার সাথে কথা বলছিল, ঠিক সে সময়ই ফুটওভার ব্রিজ দিয়ে হেঁটেচলা কয়েকজন পথচারীর একপশলা আলোচনা কানে ভেসে আসলো। তাদের আলোচনার বিষয় ‘স্মার্ট’ বাজেট। হ্যাঁ, ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত যে ‘স্মার্ট’ বাজেট বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, তার কথা আমারা জেনেছি। ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার সে বাজেটে কর আদায়ের পরিমাণ বৃদ্ধিসহ নানা প্রণোদনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রস্তাবিত এ বাজেট ‘স্মার্ট’ নাকি ‘চটকদার’ সেটা হয়তো ভবিষ্যৎ বলে দেবে।

তবে আমরা নাগরিক হিসেবে প্রত্যাশা করি, প্রস্তাবিত বাজেটে শিশুদের জন্য ৮০ হাজার ২০০ কোটি টাকার যে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে, তার প্রকৃত সুফল যেন পৌছে যায় সাগরের মত পথশিশুদের জীবনমানের উন্নয়নে। ওদের মত পথশিশুদের জন্য শিক্ষার আলো আর সুন্দর ভবিষ্যত নিশ্চিতে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। এগিয়ে আসতে হবে অগ্রাধিকারের ভিত্তিতে। প্রকারান্তরে রাষ্ট্রকেই হতে হবে পথশিশুদের অভিভাবক।

তাহলেই হয়তো ফুটওভার ব্রিজে কাগুজে রাজপ্রাসাদ নয়, সাগরের মত শিশুরা ভবিষ্যতে এদেশের পরতে পরতে সত্যিকারের রাজপ্রাসাদ গড়বে। ওদের বহুমাত্রিক অবদানেই হয়তো মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের অর্থনীতি, বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকাপথশিশুবাজেটবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT