চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই: মেহজাবীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ন ০৮, মার্চ ২০২২
বিনোদন
A A

‘আমি শুধু একা নই, প্রত্যেক শিল্পীর ২-৩ দিনে এক নাটকে কাজ করে পরের দিন আরেক শুটিংয়ে যেতে হয়। এতো কম সময়ে এক চরিত্র থেকে আরেক চরিত্র ধারণ করার কষ্টটা আমরা যারা শিল্পী তারাই শুধু বুঝি। তাই আমি মনে করি আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও চ্যালেঞ্জ করতে পারি।’

কথাগুলো বলছিলেন নাটকের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

মেহজাবীন অভিনীত হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘সাবরিনা’ মুক্তি পেতে যাচ্ছে ১৭ মার্চ। মঙ্গলবার দুপুরে সিরিজটি নিয়ে ডেইলি স্টার ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই এসব কথা বলেন মেহজাবীন।

আশফাক নিপুণের পরিচালনায় এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা।

মেহজাবীন বলেন, আমরা অনেক বেশি খাটতে পছন্দ করি এবং অন্যদের চেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। এজন্য আমরা অনেক বেশি পরিশ্রমী, তাই অনেকটাই আমরা সফল হতে পারি। যদিও বাজেট কম থাকে তবুও আমরা সবসময় অসাধারণ কাজ উপহার দেয়ার চেষ্টা করি। এতে শিল্পীদের পাশাপাশি পরিচালক, টেকনিক্যাল টিম ক্রু সবার ক্রেডিট থাকে।

আশফাক নিপুণের পরিচালনায় নির্মিত হয়েছে নারীকেন্দ্রিক গল্পের ওয়েব সিরিজ ‘সাবরিনা’। এই গল্পের টিজার রিলিজের জন্য ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে বেছে নেয়া হয়েছে বলে জানান নিপুণ।  টিজারের শুরুতে দুই সাবরিনাকে পর্দায় দেখা যায়। মেহজাবীন ছাড়াও আরেক সাবরিনার চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা।

Reneta

প্রকাশিত টিজার থেকে নিশ্চিত হওয়া যায় যে সুনিপুণ নির্মাণে আশফাক নিপুণ ওয়েব সিরিজের প্রচলিত ধারা ভেঙে একটি প্রতিশ্রুতিশীল গল্প বলার চেষ্টা করেছেন। সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।

আশফাক নিপুণ সম্পর্কে মেহজাবীন বলেন, আমার চোখে যদি তিন জন ভালো পরিচালক থাকেন তবে তিনের মধ্যে আশফাক নিপুণ একজন। তার সঙ্গে কাজ করলে সবসময় অন্যরকম গল্প পাওয়া যায়। যে আমাকে ভালো গল্প এনে দিতে পারে তার প্রতি আমার সফটকর্নার কাজ করে। সেদিক থেকে আশফাক নিপুণ অবশ্যই শতভাগ সফল।

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্তেখাব দিনারইয়াশ রোহানওয়েব সিরিজডা. এজাজনাদের চৌধুরীফারুক আহমেদমনির খান শিমুলমেহজাবীন চৌধুরীরুনা খানলিড বিনোদনসাবরিনাসিনেমাহইচইহাসান মাসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT