চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের এখন মৌলিক চলচ্চিত্র নির্মাণের দিকে যাওয়া দরকার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

চলছে জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৮। এদিনকে কেন্দ্র করে এফডিসি, শিল্পকলা একাডেমিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন উদযাপন করছে যথাযথ মর্যাদায়। দিনটিকে ঘিরে বাংলা চলচ্চিত্রের সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলছেন সকলেই। প্রতিবারের মতো এবারও জাতীয় চলচ্চিত্র দিবসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেল আই প্রাঙ্গণের চেতনা চত্বরে শুরু হয় চলচ্চিত্রের মানুষদের নিয়ে বিশেষ অনুষ্ঠান। যেখানে বাংলা চলচ্চিত্রের কালজয়ী গান গেয়ে শোনান কিংবদন্তিতূল্য কণ্ঠশিল্পী খুরশিদ আলমসহ নবীন শিল্পীরা। এসময় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলোর সাথে মাথা দুলাতে দেখা গেছে উপস্থিত অতিথি ও দর্শকদের।

গানের ফাঁকে ফাঁকে চলচ্চিত্র নিয়ে কথাও চলে। বাংলা চলচ্চিত্রে এই মুহূর্তে তিনটি জিনিষের প্রয়োগ খুব প্রয়োজন বলে মনে করেন মিডিয়া ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। তার মতে: চলচ্চিত্রকে ঠিকঠাকভাবে তুলে ধরতে এই মাধ্যমটিতে প্রচুর মেধা সম্পন্ন মানুষের সমাগম ঘটা দরকার। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা দরকার। এবং এই মুহূর্তে আমাদের দেশিয় চলচ্চিত্র মৌলিক গল্পের দিকে যাওয়া দরকাল। তাহলেই কেবল বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরে আসবে।

শাইখ সিরাজের এমন বক্তব্যকে সমর্থন করে অতিথিরাও জানান যে, আমাদের পথে যেভাবে হাঁটতে শিখেছিলাম, সেই হাঁটাটা বিদেশি সিনেমা নকল করতে গিয়ে আমরা ভুলে গেছি। এখন আমাদের নিজেদের গল্পের ছবি বানিয়েই সেই পথটা পুনরুদ্ধার করতে হবে।

জাতীয় চলচ্চিত্র দিবসের এই অনুষ্ঠানে চ্যানেল আই চেতনা চত্বরে উপস্থিত ছিলেন নির্মাতা ছটকু আহমেদ,অনুপম হায়াৎ, সাহিত্যিক আমীরুল ইসলাম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, অভিনেতা টেলি সামাদ, ওয়াহিদা মল্লিক জলি, শর্মিলী আহমেদ, আফরোজা বানু ও জলিল।

উপস্থিত বক্তারা তাদের কথার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের এক পর্যায়ে গান গেয়ে শোনান এক সময়ের তুমুল জনপ্রিয় কমেডি অভিনেতা টেলি সামাদ।

Reneta

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কালজয়ীখুরশিদ আলমখুরশিদ আলম খানচলচ্চিত্র দিবসচেতনা চত্বরচ্যানেল আইজাতীয়টেলি সামাদলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin4

সর্বশেষ

ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী

মার্চ ১৮, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে শামস সুমনের প্রথম জানাজা

মার্চ ১৮, ২০২৬

নেতৃত্বের সংকটে ইরান

মার্চ ১৮, ২০২৬

ম্যানসিটিকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল, সঙ্গী আর্সেনাল-পিএসজি-স্পোর্টিং

মার্চ ১৮, ২০২৬
বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT