চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাকে ক্ষমতাচ্যুত করা অযৌক্তিক: দিলমা রুসেফ

জামিল আক্তারজামিল আক্তার
৯:০২ পূর্বাহ্ন ৩০, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

দুর্নীতির অভিযোগে বরখাস্ত ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ অভিশংসন নিয়ে সিনেটের শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, তাকে ক্ষমতাচ্যুত করার কোনো যৌক্তিকতা নেই। রুসেফের দাবি, তিনি কোনো আইনও ভঙ্গ করেননি।

অভিশংসন নিয়ে সিনেটের শুনানিতে স্থানীয় সময় সোমবার সকালে সিনেট ভবনে উপস্থিত হন দিলমা রুসেফ। নিজেকে নির্দোষ দাবি করে যুক্তি উপস্থাপন করেন তিনি। বলেন, এমন কোনো কাজ তিনি করেননি যার জন্য তাকে অভিশংসন করা যেতে পারে। দিলমা রুসেফ বলেন, তার সরকার ভুল করেছে কিন্তু কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি।

সিনেট শুনানিতে রুসেফ তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়াকে সংসদীয় অভ্যুত্থান বলে আবারও মন্তব্য করেন।

ক্ষমতায় থাকাকালে ক্রমবর্ধমান ঘাটতি ঢাকতে বাজেটে অবৈধভাবে হস্তক্ষেপের অভিযোগ উঠে রুসেফের বিরুদ্ধে। এ বছরের মে মাসে ব্রাজিলের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তার বিরুদ্ধে অভিসংশনের সিদ্ধান্ত নেয়া হয় এবং সাময়িকভাবে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত হয়।

অভিশংসনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ব্রাজিলের সিনেটররা এ সপ্তাহে ভোট দেবেন। তাকে অভিসংশিত করতে  ব্রাজিলের ৮১ জন সিনেট সদস্যের মধ্যে অন্তত ৫৪টি ভোট প্রয়োজন।

Jui  Banner Campaign
ট্যাগ: দিলমা রুসেফব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT