চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমজাদ-টুটুল-ফিরোজের জন্য বিশেষ মোনাজাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

দিন কয়েকের ব্যবধানে প্রয়াত হয়েছেন চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা, গীতিকার ও লেখক আমজাদ হোসেন, নির্মাতা সাইদুল আনাম টুটুল এবং সর্বশেষ গতকাল(২০ ডিসেম্বর) মারা গেলেন অভিনেতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব সরকার ফিরোজ। গুণী এই তিন ব্যক্তিত্বের প্রয়াণে শুক্রবার বাদ জুমা চ্যানেল আই মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে আমজাদ হোসেন, সাইদুল আনাম টুটুল ও সরকার ফিরোজের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিশেষ এই মোনাজাতে সাধারণ মুসল্লীদের পাশাপাশি অংশ নেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু সহ চ্যানেল আইয়ের কর্মকর্তা কর্মচারীরাও।

গেল শুক্রবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেন। তার মৃত্যুর এক সপ্তাহ পর আজ সন্ধ্যায় দেশে আসছে মরদেহ। আগামীকাল (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় আমজাদ হোসেনের জানাজা চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে আজকের বিশেষ মোনাজাতে জানানো হয়। জানাজায় শরিক হতে সর্ব সাধারণের প্রতি আহ্বান জানান চ্যানেল আই সংলগ্ন মসজিদের ইমাম।

এদিকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নির্মাতা সাইদুল আনাম টুটুলের দাফন হয়েছে বৃহস্পতিবার(২০ ডিসেম্বর) দুপুরে। চলচ্চিত্র সম্পাদনার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও নাম কুড়িয়েছিলেন তিনি। ছোট পর্দায়ও বেশকিছু কাজ করে নন্দিত হয়েছেন টুটুল। তার বেশীর ভাগ নাটকের আর্কাইভ রয়েছে চ্যানেল আইয়ে। নির্মাতা আমজাদ হোসেন ও সাইদুল আনাম টুটুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে চ্যানেল আই কার্যালয়ে খোলা হয়েছে শোক বই।

এদিকে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের অভিনেতা ও ১৯৭১ সালে বাংলাদেশ টেলিভিশনের ঘোষক সরকার ফিরোজের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে চ্যানেল আই।

Jui  Banner Campaign
ট্যাগ: আমজাদ হোসেনচ্যানেল আইফরিদুর রেজা সাগরমসজিদমুকিত মজুমদার বাবুমোনাজাতলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল ভোট দিতে গিয়ে ধরা, যুবকের ২ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভোটদানের চিত্র পর্যবেক্ষন।

প্রধান উপদেষ্টার ভোটের চিত্র পর্যবেক্ষণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।

“সারাদেশে হাতপাখার লোকজনদের বাঁধা দেওয়ার সংবাদ আসছে”

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT