চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবেগের এল ক্লাসিকোর কৌতূহলী দশ দিগন্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

সাবেক রিয়াল ও বিশ্বকাপজয়ী ফরাসি তারকা ক্রিশ্চিয়ান ক্যারেম্বু বলেছেন, এল ক্লাসিকো শুধু একটা ফুটবল ম্যাচ নয়। এক মোহময়ী আকর্ষণ। এই লড়াই শুধু মাঠের নয়। এর সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি, জড়িয়ে রয়েছে দুটি সংস্কৃতি। এটা স্পেন বনাম কাতালুনিয়ার সংঘর্ষ। দু’টো জাতির সংঘর্ষ। তবে এই সংঘর্ষের বাইরেও ক্লাসিকোতে থাকে নানা আবেগের অনুসঙ্গ। এবারের এল ক্লাসিকোর আগে দেখে নেয়া যাক এর দশ দিগন্ত।

১১৫ বছরের প্রতিদ্বন্দ্বীতার ইতিহাস
১১৫ বছরের প্রতিদ্বন্দ্বীতার ইতিহাস এল ক্লাসিকোর। ১৯০২ সালের ১৩মে করোনেশন কাপে প্রথম মুখোমুখি হয় দুদল। সেই ম্যাচে ৩-১ ব্যবধানে রিয়ালকে হারিয়েছিল বার্সেলোনা। প্রথম হারের ২৭ বছর পর কাতালানদের বিপক্ষে জয় পায় লস ব্লাঙ্কোসরা। ১৯২৯ সালের ১৭ ফ্রেবুয়ারি ২-১ গোলে জেতে রিয়াল। পরের দেখাতেই অবশ্য ১-০ গোলে হারিয়ে শোধ নেয় বার্সা।

টপ স্কোরার
এল ক্লাসিকোর টপ স্কোরার লিওনেল মেসি। ৩৩ ম্যাচে ২১ গোল করেছেন বার্সেলোনা বরপুত্র। এর মধ্যে ১৪টি গোল করেছেন লা লিগায়। বাকি সাত গোল অন্য টুর্নামেন্টে। যদিও গত ছয়টি সাক্ষাতে গোল পাননি আর্জেন্টাইন সুপারস্টার। ক্লাসিকোতে দ্বিতীয় সর্বোচ্চ গোল সাবেক রিয়াল তারকা আলফ্রেডো ডি স্টেফানোর। সাবেক আর্জেন্টাইন তারকার গোল সংখ্যা ১৮। রিয়ালের বর্তমান তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ২ গোল বেশি।

সবচেয়ে বেশি এল ক্লাসিকো খেলা প্লেয়ার
সবচেয়ে বেশি এল ক্লাসিকো খেলেছেন রিয়ালের সাবেক তারকা ম্যানুয়েল সানচেজ। ৪৩টি ক্লাসিকোতে মাঠে ছিলেন এই স্প্যানিশ তারকা। ৪১টি করে ম্যাচ খেলেছেন রিয়ালের বর্তমান সম্মানিক প্রেসিডেন্ট প্যাকো জেনটো ও রাউল গঞ্জালেস। বার্সার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা খেলেছেন ৩৪ ক্লাসিকোতে। তার চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছেন সতীর্থ লিওনেল মেসি ও রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।

বার্নাব্যুতে সবচেয়ে বড় ব্যবধানে হার
ক্লাসিকোতে বড় ব্যবধানে হারটা রিয়াল মাদ্রিদের। ১৯৩৪-৩৫ মৌসুমে ঘরের মাঠ বার্নাব্যুতে ৮-২ গোলে হেরেছিল রিয়াল। এছাড়া বার্সা কিংবদন্তি ইয়োহান ক্রুইফের সময় (১৯৭৩-৭৪) বার্নাব্যুতে ৫-০ গোলে জিতেছিল বার্সা। আর পেপ গার্দিওলার বার্সেলোনার কাছে ৬-২ গোলে হেরেছিল রিয়াল।

গত ১৫ বছরে কোন গোলশূন্য ড্র হয়নি
এল ক্লাসিকোতে গত ১৫ বছরে কোন গোলশূন্য ড্র হয়নি। সর্বশেষ গোলশূন্য ড্র হয়েছিল ২০০২ সালের ২৩ নভেম্বর, ন্যু ক্যাম্পে। আর বার্নাব্যু সবশেষ গোলশূন্য ড্র দেখেছে সেই ১৯৮৬-৮৭ মৌসুমে।

Reneta

ক্লাসিকোতে হোম অ্যাডভেন্টেজ বলতে কিছু নেই
বার্নাব্যুতে খেলা সবশেষ তিন ম্যাচে জিতেছে বার্সেলোনা। যার মধ্যে রয়েছে ৪-০ গোলের জয়ও। আর ন্যু ক্যাম্পের শেষ দুই ম্যাচে রিয়াল একটি জিতেছে ২-১ গোলে এবং অপরটি ১-১ গোলে ড্র। ফলে ক্লাসিকোতে হোম অ্যাডভেন্টেজ বলতে কিছু নেই।

ক্লাসিকোতে বার্নাব্যুতে সবশেষ গোল করা দুই স্প্যানিশ আবার দুদলের
এল ক্লাসিকোতে সবশেষ গোল করা দুই স্প্যানিশ খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও রামোস। ২০১২-১৩ মৌসুমের ক্লাসিকোতে বার্নাব্যুতে গোল করেছিলেন রামোস। রিয়াল ম্যাচ জিতেছিল ২-১ ব্যবধানে। আর ২০১৫-১৬ মৌসুমে বার্নাব্যুতেই গোল করেছিলেন ইনিয়েস্তা। কাতালানরা ম্যাচ জিতেছিল ৪-০ গোলে।

টানা ৫৫ ম্যাচে গোল
আজ ক্লাসিকোতে মাঠে নামার আগে টানা ৫৫টি ম্যাচে গোল করেছে রিয়াল মাদ্রিদ। বিপরীতে বার্সা সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জুভেন্টাসের বিপক্ষে দুই লেগের একটিতেও গোল দিতে পারেনি।

গোল করায় বিবিসির চেয়ে এগিয়ে এমএসএন
বার্সেলোনার ত্রিফলা মেসি-নেইমার-সুয়ারেজ; যাদের একসঙ্গে বলা হয় এমএসএন। তারা তিনজন মিলে লিগের ২৩ ম্যাচে করেছেন ২৯ গোল। সব মিলে মৌসুমে বার্সার করা ৯১ গোলের ৬১ গোলই করেছেন এই তিনজন। অপরদিকে, রোনালদো-বেল-বেনজামা রিয়ালের বিবিসি খ্যাত এই তিন তারকা মিলে গোল করেছেন ৩৫টি। যেখানে সব মিলে রিয়াল গোল করেছে ৮২টি।

দুই দলে ১৪টি জাতির প্রতিনিধিত্ব
রিয়াল-বার্সা বিশ্বের সেরা দুটি দল। বিশ্বে ১৪টি জাতির প্রতিনিধিরা মিলে বিশ্বসেরা করেছেন দল দুটিকে। এর মধ্যে ইউরোপ-আমেরিকার থেকেই বেশি প্রতিনিধিত্ব রয়েছে দল দুটিতে। স্পেনের বাইরে দুই দলে ব্রাজিল থেকে ৫জন, ফ্রান্স ও পর্তুগালের ৪জন, ক্রোয়েশিয়ার তিন, আর্জেন্টিনা-জার্মানির দুই জন করে খেলোয়াড় রয়েছেন। এছাড়া প্রতিনিধিত্ব আছে, কোস্টারিকা, কলম্বিয়া, ওয়েলস, ডোমিনিকা রিপাবলিক, নেদারল্যান্ডস, তুরস্ক এবং উরুগুয়ের। সূত্র: মার্কা

Jui  Banner Campaign
ট্যাগ: এল-ক্লাসিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথগ্রহণে নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছবি: সংগৃহীত।

‘বাংলাদেশে আর চলবে না গুপ্ত রাজনীতি’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: ইসি আনোয়ারুল ইসলাম।

সিইসির শপথ পড়ানো বিষয়ে যা জানালেন ইসি আনোয়ারুল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সংসদে ‘ব্রেভ বার্মা আইন’ পাশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT