চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনী-মোহামেডান মহারণে শুরু ষষ্ঠ রানার-চ্যানেল আই বিচ ফুটবল

রেজাউল করিমরেজাউল করিম
৩:০১ অপরাহ্ন ১২, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চ্যানেল আইয়ের আয়োজনে ষষ্ঠবারের মতো হতে যাচ্ছে ‘রানার-চ্যানেল আই বিচ ফুটবল’ উৎসব। ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের ম্যাচ দিয়ে দিয়ে শুরু হবে এবারের আসর। আগামী ১৫, ১৬ ও ১৭ মার্চ কক্সবাজারের সমুদ্র সৈকতে বসবে সাবেক জাতীয় ফুটবলারদের এই মিলনমেলা। সৈকতের তপ্ত বালুতে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি ম্যাচ লাইভ সম্প্রচার করবে চ্যানেল আই।

বাংলাদেশের ফুটবল এবং পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ওয়াফ (ফুটবলের জন্য আমরা)-এর সহযোগিতায় চ্যানেল আই আয়োজন করে চ্যানেল আই বিচ ফুটবল।

এবারের আসরে আনা হচ্ছে নতুনত্ব। যেখানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের পাশাপাশি প্রতিটি দলের জন্যই রাখা হয়েছে প্রাইজমানির ব্যবস্থা। অংশগ্রহণকারী দলগুলো হল- মোহামেডান মাস্টার্স, ওয়াফ মাস্টার্স ও চট্টগ্রাম মাস্টার্স, আবাহনী মাস্টার্স, ব্রাদার্স মাস্টার্স ও মুক্তিযোদ্ধা মাস্টার্স।

সোমবার চ্যানেল আই ভবনে ষষ্ঠ চ্যানেল আই বিচ ফুটবল ২০১৮’র আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘প্রতিবারই আমরা প্রেস কনফারেন্সে ঘোষণা দেই এবারের আয়োজনটা কেমন হবে। সেই ধারাবাহিকতায় আগামী ১৫, ১৬ ও ১৭ মার্চ হবে ষষ্ঠ রানার-চ্যানেল আই বিচ ফুটবল।’

আগামী জুনে রাশিয়ায় বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। সেই প্রসঙ্গ টেনে শাইখ সিরাজ বলেন, ‘আগামী জুনে হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। তার প্রাক্কালে যেন একটা বাদন বেজে উঠেছে।’

Reneta

তিনি বলেন, ‘বাংলাদেশে ফুটবল একটা অসম্ভব জনপ্রিয় খেলা। সবচেয়ে বড় ব্যাপার হল, এই ফুটবলটাকে ঘিরে তিনদিন ধরে সমুদ্র সৈকতে প্রাক্তন ফুটবলারদের যে একটা মেলা বসে এবং সম্মিলনী হয় এটা অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ।’

শুধু কক্সবাজার নয়, দেশের অন্য সমুদ্র সৈকতেও এই বিচ ফুটবল ছড়িয়ে দেয়ার কথা বলেন শাইখ সিরাজ। সেই সঙ্গে এবারের আসরে সুন্দর কিছু উপহার দেয়ারও আশা ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে ওয়াফে’র সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘খুশির খবর হল, এবারের বিচ ফুটবলের ফাইনাল হবে একটি বিশেষ মাসে। শুধু তাই নয়, একটি বিশেষ দিনেও। ১৭ই মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিনে। আমরা ফাইনাল খেলাটি উৎসর্গ করছি জাতির পিতা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে।’

তিনি আরো বলেন, ‘আমরা বিভিন্ন সময় বাফুফে থেকে সহযোগিতা পেলেও এই সুন্দর মুহূর্তটি সুন্দর করে উপহার দিয়েছে চ্যানেল আই। সেই সঙ্গে রানার গ্রুপ। বাংলাদেশের কিংবদন্তি ফুটবলাররা যেন স্মৃতির পাতা থেকে হারিয়ে না যান, সে জন্যই বিচ ফুটবলের আয়োজন করা হচ্ছে।’

শুধু সাবেকদের নিয়েই নয়, এই বিচ ফুটবল যেন তরুণদের মধ্যও উৎসাহ যোগায় সেজন্য বাফুফেসহ সবার কাছে সহযোগিতা চান মোবাশ্বের।

সংবাদ সম্মেলনে সাবেক ফুটবলার ও ওয়াফের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক বলেন, ‘এবারের আসরটি অনেকটা গরমে অনুষ্ঠিত হচ্ছে। তবে সামনে বিশ্বকাপ, সেই উত্তেজনায় আমাদের খেলোয়াড়রা বাড়তি পরিশ্রম করে এটা আরো আকর্ষণীয় করে তুলবে।’

এমন একটি ফুটবল আসর আয়োজনে সহায়তা করায় চ্যানেল আইকে ধন্যবাদ জানান তিনি।

রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন, ‘শুরু থেকেই আমরা এই আয়োজনের সঙ্গে আছি। এটা ষষ্ঠ আসর। প্রতিটি আসরেই আমরা আপনাদের সঙ্গে, চ্যানেল আইয়ের সঙ্গে থাকতে চাই। এটা আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে চ্যানেল আই অনেক ভূমিকা রাখতে পারে এবং সেটা রাখবে বলেই আশা করি।’

সাবেক ফুটবলার ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন,’ ষষ্ঠ আসরটিকে আমি বিশেষ মনে করি। কারণ এ বছরই বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

বিচ ফুটবলের উন্নতি কামনা করে এর ধারাবাহিকতা রক্ষার জন্য বাফুফের পক্ষ থেকে চ্যানেল আইকে ধন্যবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন আবদুল গাফফার, শেখ মোহাম্মদ আসলাম ও আশরাফুল ইসলাম মন্টুসহ অন্য সাবেক ফুটবলাররা। ছিল সাংবাদিকের প্রশ্ন ও উত্তর পর্ব।

শেষে অনুষ্ঠিত হয় বিচ ফুটবলের এবারের আসরের গ্রুপিংয়ের ড্র।  ‘এ’ গ্রুপে আছে মোহামেডান মাস্টার্স, ওয়াফ মাস্টার্স ও চট্টগ্রাম মাস্টার্স। আর ‘বি’ গ্রুপে খেলবে আবাহনী মাস্টার্স, ব্রাদার্স মাস্টার্স ও মুক্তিযোদ্ধা মাস্টার্স।

ছবি: তানভীর আশিক

Jui  Banner Campaign
ট্যাগ: বিচ ফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT