চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীর কথাই আগে ভাবছেন জাহানারা

শুক্রবার শুরু মেয়েদের ডিপিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ন ১৬, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের নারী ক্রিকেটের তিন আইকন—জাহানারা আলম, রুমানা আহমেদ ও সালমা খাতুন জাতীয় দল থেকে বাদ পড়ার পর নিজেদেরকে আড়াল করে নিয়েছেন। ত্রিরত্নের মাঝে জাহানারা অবশ্য সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে। কঠোর পরিশ্রমের ভিডিও ফেসবুক, ইন্সটাগ্রামে পোস্ট করছেন। মিরপুরের একাডেমি মাঠে কখনো আবার ছুটে যাচ্ছেন মাসকো-সাকিব ক্রিকেট একাডেমিতে।

৩১ বছর বয়সী পেসার ফিটনেস ধরে রাখলেও এক বছর হলো জাতীয় দলের বাইরে। সবশেষ ২০২৩ সালে মে মাসে শ্রীলঙ্কা সফরে টি-টুয়েন্টি সিরিজ খেলেছিলেন। কলম্বোতে শেষ ম্যাচে ৪ ওভারে ৪৪ রান হজম করতে হয়েছিল। সালমা-রুমানাকে সেই সিরিজে দলের অংশই করা হয়নি।

এরপর স্বেচ্ছাচারিতার অভিযোগে মঞ্জুরুল ইসলামকে নির্বাচকের পদ থেকে সরিয়ে দায়িত্ব দেয়া হয় সাজ্জাদ আহমেদ শিপনকে। তিনি প্রথম অ্যাসাইনমেন্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে দলে ফেরান সালমাকে। ঢাকা প্রিমিয়ার লিগে অলরাউন্ড নৈপুন্য দেখিয়েও উপেক্ষিত থেকে যান রুমানা। জাহানারাকেও রাখা হয়নি ২০ জনের প্রাথমিক দলেও।

বিসিবির নারী উইংয়ের উচ্চমহলে যোগাযোগ করে জানা যায়, তরুণদের নিয়ে দল ভালো করায় অভিজ্ঞ তিনজনকে আর ফেরানোর ভাবনা নেই কারোরই। তবে দলের সাম্প্রতিক পারফরম্যান্স খারাপ হওয়ায় অভিজ্ঞদের প্রয়োজনীয়তা অনুভব করছে টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার পর ভারতের বিপক্ষেও ঘরের মাঠে বিধ্বস্ত হওয়ার পর টনক নড়েছে।

নজরটা তাই পুলের বাইরেও দেবে বিসিবি। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জাতীয় দলের বাইরে চলে যাওয়া ক্রিকেটারদের ওপর রাখা হবে পাখির চোখ।

নারী উইংয়ের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার সুমন চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জানিয়েছেন, এসকল ক্রিকেটারের পারফরম্যান্সের দিকে নজর রাখতে নির্বাচকদের বিশেষভাবে বলা হয়েছে।

জাহানারা এবারও আবাহনীর অধিনায়ক। সালমা-রুমানা যথারীতি মোহামেডানের হয়ে নামবেন। ডিপিএলের উদ্বোধনী দিনেই রয়েছে তাদের ম্যাচ।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জাতীয় দলে ফেরার প্রসঙ্গ নিয়ে জাহানারা বলেন, ‘এটা তো ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। আগে আমার দল আবাহনী। চাইব যে সবাই মিলে ভালো করতে। আমার অবদান যেনো থাকে সে চেষ্টা করে যাব। আমার কাজ আমি করে যাচ্ছি। ফিরব কিনা; সেটা আমার হাতে নেই।’

Reneta

বাংলাদেশ দল থেকে বাদ পড়া বা ফেরার প্রসঙ্গ নিয়ে কথা বাড়াতে চাইলেন না জাহানারা। মেয়েদের লিগ মাঠে গিয়ে কাভার করার জন্য সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ রাখলেন টাইগ্রেস পেস আইকন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় দলজাহানারাডিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT