চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীতে জাহানারা, মোহামেডানে সালমা-রুমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ন ১১, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই মৌসুম পর ২০ মে মাঠে গড়াবে মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে দলবদল হয়ে গেল। মোহামেডানে সালমা খাতুন ও আবাহনীতে জাহানারা আলম থেকে যাচ্ছেন।

গত আসরে পারিশ্রমিক নিয়ে জটিলতা হওয়ায় শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি ছেড়ে মোহামেডানে নাম লিখিয়েছেন অলরাউন্ডার রুমানা আহমেদ। গতবারের মতো এবারও লিগের অন্যতম দামি ক্রিকেটার তিনি। পারিশ্রমিক প্রায় ৭ লাখ টাকা।

ঢাকা লিগে সর্বোচ্চ শিরোপাজয়ী মোহামেডানে আরও আছেন শারমিন আক্তার ‍সুপ্তা, সাথিরা জাকির জেসি, শায়লা শারমিনের মতো জাতীয় দলে খেলা তারকা। সালমা-রুমানার মতো দুজন অলরাউন্ডার থাকায় এবারও ফেভারিট তকমা পাচ্ছে ক্লাবটি।

তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীতে পেসার জাহানারার সঙ্গে আছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। রুপালি ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গী ইনফর্ম টপঅর্ডার ব্যাটার ফারজানা হক পিংকি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খেলাঘর সমাজ কল্যাণ সমিতিতে খেলবেন জাতীয় দলের দুই তারকা লতা মন্ডল ও রিতু মনি। ওয়ানডে বিশ্বকাপ খেলে আসা দলের ওপেনার মুর্শিদা খাতুন খেলবেন শেখ রাসেলে। তার সঙ্গে আছেন জাতীয় দলের সোবহানা মোস্তারি।

প্রত্যাশিত পারিশ্রমিক না মেলায় দলবদল করেননি বিশ্বকাপ দলের আরেক ওপেনার শামীমা সুলতানা। উইকেটরক্ষক-ব্যাটারকে নিতে পারে মোহামেডান।

Reneta

এ মৌসুমেই প্রথম বিভাগ লিগ খেলা ১৫ ক্রিকেটারকে প্রিমিয়ার লিগ খেলার সুযোগ দিচ্ছে বিসিবি। সাধারণত এক মৌসুমে দুটি লিগ খেলার নিয়ম নেই। এবারের আসরে অংশ নিচ্ছে ১২ দল। বিকেএসপিতে হবে ম্যাচগুলো। করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে লিগ হয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনীজাহানারাজেসিজ্যোতিপিংকিমুর্শিদামোহামেডানলিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT