চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীকে প্রথম পরাজয়ের স্বাদ দিল প্রাইম ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ন ২২, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরির হ্যাটট্রিকে মোহাম্মদ আশরাফুলের পাশে বসে প্রাইম ব্যাংককে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন এনামুল হক বিজয়। সেই সংগ্রহ দিয়েই আবাহনীকে হারাল দলটি। ঢাকা প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিতে আকাশে উড়তে থাকা আকাশী-নীলদের মাটিতে নামিয়ে প্রথম হারের স্বাদ দিয়েছে প্রাইম ব্যাংক।

শুক্রবার ফতুল্লায় পঞ্চম রাউন্ডের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রান উঠেছে ৫৮৮। প্রথমে ব্যাট করে ৩০২ রান তুলেছিল প্রাইমরা। সেটা তাড়া করতে গিয়ে ১৬ রান দূরে থামে আবাহনীর ইনিংস।

ফতুল্লায় আবাহনীর বিপক্ষে শুক্রবারের ম্যাচটা এনামুল হক বিজয়ের জন্য হয়ে এসেছে রেকর্ড ছোঁয়ার উপলক্ষ। মাশরাফীদের বিপক্ষে শতক হাঁকিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে টানা তিন সেঞ্চুরির অনন্য রেকর্ডে নাম লিখিয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান!

লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা তিন সেঞ্চুরির আগের কীর্তিটি মোহাম্মদ আশরাফুলের। গত মৌসুমে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে পাঁচ সেঞ্চুরির তিনটিই পরপর হাঁকিয়েছিলেন আশরাফুল। পরের মৌসুমেই সেই রেকর্ডে ভাগ বসালেন এনামুল।

শুক্রবার নাজমুল ইসলাম অপুর বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১২৮ বলে ১০২ রান করে ফেরেন এনামুল। ৫ চারের পাশাপাশি দুটি ছক্কার মারও ছিল তার ইনিংসে।

অন্যদিকে টানা দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন প্রাইমের ভারতীয় ব্যাটসম্যান অভিমন্যু ইশ্বরণ। আগের ম্যাচে ১৩৩ রান করার পর সানজামুল ইসলামের বলে এলবির ফাঁদে পড়ার আগে এ ম্যাচে ৮৫ রানে থেমেছেন পশ্চিমবঙ্গের এ ব্যাটসম্যান।

Reneta

দুই টপঅর্ডার ব্যাটসম্যানের বড় ইনিংসের সঙ্গে শেষদিকে আরিফুল হকের ৭ চারে ২৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ পায় এনামুলের দল।

জবাবে শুরুটা মোটেও মনমতো হয়নি আবাহনীর। কোনো রান না করেই দ্বিতীয় ওভারে ফিরে যান ওপেনার জহুরুল ইসলাম। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নেমে আবাহনীকে সেই ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করেন ভারতীয় ওয়াসিম জাফর। সৌম্য সরকারকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৬২ রান।

দ্বাদশ ওভারে ৩৬ করা সৌম্য ফিরে গেলে উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। গড়ে তোলেন শতরানের জুটি। একটা পর্যায়ে দুজনের ১৩২ রানের জুটি হারের শঙ্কায় ফেলে দিয়েছিল প্রাইম ব্যাংককে।

৩২তম ওভারে ওয়াসিম জাফরকে ফিরিয়ে প্রাইম ড্রেসিংরুমে স্বস্তি ফেরান পার্টটাইমার আল-আমিন। তার বলে মনির হোসেনকে ক্যাচ দিয়ে যখন ফিরছেন, তখন সেঞ্চুরি থেকে মাত্র ছয় রান দূরে ছিলেন জাফর। তার ৯১ বলে ৯৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও এক ছক্কায়।

জাফরকে ফেরানোর পরে আবাহনীর মিডলঅর্ডারকে তছনছ করে দেন সেই আল-আমিন। ৮২ বলে ৭৩ করা শান্ত ও ২ রান করা মোহাম্মদ মিঠুনকেও নিজের শিকারে পরিণত করেন খণ্ডকালীন অফস্পিনার। মূলত এই ধাক্কাই শেষ পর্যন্ত ম্যাচ থেকে ছিটকে দেয় আবাহনীকে।

শেষদিকে একহাতে আকাশী-নীলদের ম্যাচে রাখার চেষ্টায় ছিলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। তার ৪৭ বলে ৫২ রানের ইনিংসে একটা সময় জয়ের সম্ভাবনাও জেগেছিল আবাহনীর। কিন্তু মোসাদ্দেক ফিরলে সাত বল আগেই ২৮৬ রানে অলআউট হয় আবাহনী।

৪৫ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার আল-আমিন। ৩টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার আব্দুর রাজ্জাক ও নাহিদুল ইসলামও। তবে রেকর্ডগড়া সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন এনামুল হক।

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনী লিমিটেডএনামুল হক বিজয়ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯প্রাইম ব্যাংকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT