চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার কাজে ফিরছে পাটকল শ্রমিকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ন ০৩, জানুয়ারি ২০২০
- সেমি লিড, কৃষি
A A
পাটকল

আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করে শনিবার থেকে কাজে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন পাটকল শ্রমিক নেতারা। আগামী ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কমিশন অনুযায়ী পে-স্লিপ দেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী।

লিখিতভাবে দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিজেএমসি। নতুন মজুরি কমিশন অনুযায়ী শ্রমিকদের মূলবেতন ৪ হাজার ১শ’ ৫০ থেকে বেড়ে ৮ হাজার ৩শ’ টাকা হবে।

২০১৫ সালের পয়লা জুলাই থেকে মজুরি কমিশন বাস্তবায়নের কথা ছিলো। তবে তা হয়নি। তাই বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আন্দোলন করে আসছেন রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকরা।

২৯ ডিসেম্বর থেকে টানা পাঁচ দিন অনশন কর্মসূচি পালন করেন সারা দেশের পাটকল শ্রমিকরা। আন্দোলনে অংশ নেন শ্রমিকদের সন্তানরাও।

সংকট নিরসনে বৃহস্পতিবার সন্ধ্যায় পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে। দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন: আগামী ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কমিশন অনুযায়ী পে-স্লিপ দেয়া হবে।

সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করে নেন শ্রমিক নেতারা। এর আগে সংকট সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্টরা বৈঠক করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশ্বাসপাটকলশ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অতীতের ভুল নীতি ও দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ‘মেরামতের অযোগ্য’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৬ এর আবেদন গ্রহণ শুরু ২০ এপ্রিল

এপ্রিল ১৯, ২০২৬

পাকিস্তানে কোনো প্রতিনিধি না পাঠানোর বার্তা ইরানের

এপ্রিল ১৯, ২০২৬
মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT