চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আবারও রুবেলকেই বল দেব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ন ১৯, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ওই ওভারের আগপর্যন্ত ম্যাচে নিজেদের সেরা বোলার ছিলেন তিনিই। ৩ ওভারে ৩৫ রান প্রয়োজনের সময় মোস্তাফিজ যখন কেবল একটি বাই রান দিয়ে গেলেন, ১৯তম ওভারে তখন সেরা রুবেলের হাতে বল দিতে দুবার ভাবেননি সাকিব। কিন্তু টাইগার পেসার ২২ রান দিলে ম্যাচটা হেলে যায় ভারতের দিকে। এরপরও রুবেলে ভরসা হারাচ্ছেন না অধিনায়ক। সাকিব বরং বলছেন, ভবিষ্যতেও দরকার হলে এমন সময়ে রুবেলেই আস্থা রাখবেন।

রুবেলের ওভারের পর অনিয়মিত বোলার সৌম্যর খুব বেশিকিছু করারও ছিল না। শেষ ওভারে সৌম্য তবু চাপের সময়ে একেবারে খারাপ করেননি! যদিও সফল হননি। কিন্তু সৌম্যর আগে রুবেলের নামটাই আসবে শেষের ব্যর্থতার ময়নাতদন্তে। তবে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে শেষ সময়ে দুর্দান্ত বোলিং কিংবা নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সিরিজে ধারাবাহিকতা, এমন আরও অনেকবার আস্থার প্রতিদান দেয়ার নজির আছে রুবেলের। টাইগার পেসারের সেসব তো মিছে নয়। সাকিব তাই ভরসাই রাখছেন।

‘সত্যি বলতে, রুবেল খুব মিস করেনি। যে জায়গায় বল করার কথা, মিস করেছে অল্পের জন্য। এরকম হয়ই। কার্তিকও অসাধারণ ছিল। রুবেল প্রথম ২ বলে ১০ দিয়ে হয়ত একটু নার্ভাস হয়ে পড়েছিল। এটা হয়। শেষদিকের ওভারে তারপরও সে আমাদের সেরাদের একজন। আবারও একই রকম পরিস্থিতি এলে আমি রুবেলের হাতেই বল দেব।’

১৯তম ওভারের দুঃসময়ের আগে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন রুবেলই। সর্বোচ্চ চেষ্টায় কোন ঘাটতি রাখেননি এই পেসার। কিন্তু ২২ রানের ওভারের পর আগের সব ঢাকা পড়ে গেছে। তাই ওই ওভার রুবেলকে দেয়া বা শেষ ওভারে সৌম্যকে দেয়ার সিদ্ধান্ত নিয়ে বারবার বলতে হচ্ছে সাকিবকে।

‘আমাদের সেরা বোলারকেই ১৮ ও ১৯তম ওভারে আনতে চেয়েছি। রুবেল যদি ওভারটায় ১৫ রান দিত, হয়ত আমরা পরের ওভারে সামলে নিতে পারতাম। সে বোলিং লেংথে খুব ভুলও করেনি, কার্তিককে কৃতিত্ব দিতেই হচ্ছে। আমরা আশাবাদী ছিলাম। সবাই সেরাটা দিয়েছে, শতভাগ।’

Jui  Banner Campaign
ট্যাগ: নিধাস ট্রফিরুবেললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin1

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT