চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও জেগে উঠবে বিএনপি: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ন ০৫, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি আবারও জেগে উঠবে – এমন আশা প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন যে সংকট তা শুধু বিএনপির নয়, পুরো জাতির। 

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘আমরা গভীরভাবে উপলব্ধি করছি, একটি আদর্শকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতির প্রয়োজনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। লড়াই করতে হবে; সংগ্রাম করতে হবে। বিএনপি আবারও জেগে উঠবে!

অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। এতে সভাপতিত্ব করেন-বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মির হেলাল ।

বিএনপি মহাসচিব বলেন, আমরা তারেক জিয়ার এ দিবসকে কারামুক্তি দিবস বলছি কেন, তারেক জিয়া কি মুক্ত হয়েছে? নাহ তারেক জিয়া মুক্ত হয়নি।

‘‘দেশে আবার বাকশাল কায়েমের জন্য দেশের সকল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে। সারা বাংলাদেশে বিএনপির ২৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বাড়ি যেতে পারে না।’’

Reneta

বিএনপির শক্তি সাধারণ মানুষ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি এগিয়ে যাবে। কয়েকদিন আগে আমার সঙ্গে চেয়ারপার্সনের দেখা হয়েছে। আমি সেই দৃশ্য আপনাদের বলতে পারবো না। সুস্থ খালেদা জিয়া এখন হুইল চেয়ারে। অত্যন্ত কষ্ট করছেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: তারেকতারেক জিয়াতারেক রহমানবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT