চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও চালু হলো অনলাইনে আয়কর রিটার্ন দেয়ার সুবিধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

আয়কর ব্যবস্থা আরও সহজ করতেই  অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন জমা নেয়ার কাজ আবারও শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)

প্রাথমিকভাবে রাজধানীর কর অঞ্চল-৬ এ শুরু হয়েছে কার্যক্রম।

রোববার এই কার্যক্রম উদ্বোধন করেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তবে আগামী বছরের মধ্যে দেশের সব কর অঞ্চলে এই সুবিধা চালু হবে বলে জানান তিনি।

এর আগেও গত তিন বছর ধরে অনলাইনে রিটার্ন জমা দিতে পেরেছেন করদাতারা। ভিয়েতনামের এফপিটি ইনফরমেশন সিস্টেম করপোরেশনের একটি সফটওয়্যারে অনলাইনে রিটার্ন জমা দেওয়া হতো। ওই কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত জুনে সেই সুবিধাটি বন্ধ হয়ে যায়।

এনবিআর চেয়ারম্যান বলেন,  টিআইএনধারীদের কাছে টাকা দেয়াটা কষ্টের বিষয় নয়। কিন্তু জমা দেয়াতে যত সমস্যা। এই সমস্যা দূর করার জন্য সরাসরি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দিতে আমরা একটি সফটওয়্যার তৈরি করেছি। এই সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে ঢাকা কর অঞ্চল-৬ এর টিআইএনধারী করদাতারা সরাসরি অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এই কর অঞ্চলে এক লাখ ৩৫ হাজার করদাতা রয়েছেন। করোনা মহামারির সময়ে ঘরে বসে রির্টান জমা দিতে বড় ভূমিকা রাখবে এই কার্যক্রম।

Reneta

তিনি বলেন, অনলাইনে রিটার্ন সাবমিশনের প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। এটাকেই ডেভেলপ করবো। এটার ওপর ভিত্তি করে ঢাকার অন্যান্য কর অঞ্চলগুলোতেও অনলাইনে রিটার্ন জমা কার্যক্রম হাতে নেবো।

আবু হেনা মোহা. রহমাতুল মুনিম বলেন, বছরের শুরুর দিকেই যদি এই কার্যক্রম শুরু করা যেতো, তাহলে এবছরের মধ্যে অন্যান্য কর অঞ্চলগুলোকে অনলাইনের আওতায় নিয়ে আসা যেতো। ইনশাআল্লাহ, আগামী বছর থেকে দেশের সবগুলো কর অঞ্চলের করদাতারা অনলাইন সেবা পাবেন।

অনলাইনে রিটার্নের চালান জমা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক প্রাপ্তি স্বীকারপত্র পাবেন বলে জানান তিনি।

অনলাইনে রিটার্ন জমা দিতে হলে https://ereturn.taxeszone6.gov.bd/ ওয়েব সাইটে যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়কর রিটার্নএনবিআর
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

মার্চ ২০, ২০২৬

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা

মার্চ ২০, ২০২৬

অসহায় সেলিনা’র পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী

মার্চ ২০, ২০২৬

আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা!

মার্চ ২০, ২০২৬

কাঙালিনী সুফিয়ার পাশে চ্যানেল আই

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT