এশিয়া কাপের ব্যর্থতায় টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে পরিবর্তনের ইঙ্গিত দিলেও
অধিনায়ক হিসেবে শহীদ আফ্রিদিই থাকছেন বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের
সভাপতি শাহরিয়ার খান।
এশিয়া কাপে ভারত ও বাংলাদেশের কাছে হেরে লিগ-পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। দলের এই শোচনীয় পারফরম্যান্সে পাকিস্তান জুড়ে উঠেছে সমালোচনার ঝড়।
ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদের মতো লিজেন্ডরা ব্যর্থতার জন্য অধিনায়ক শহীদ আফ্রিদিসহ দলের অন্যান্য ক্রিকেটার ও পিসিবি’র কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন।
প্রবল সমালোচনার মুখে পিসিবি সভাপতি সাবেক দুই অধিনায়ক মিজবাহ উল হক ও ইউনিস খানের সঙ্গে বিশ্বকাপের আগে দল পুর্নগঠন নিয়ে আলোচনা করেছেন।
পর্যাপ্ত নিরাপত্তা না দিলে পাকিস্তান দল ভারতে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে বলে আবারো জানিয়েছে পিসিবি।







