ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন প্রিয়াংকা চোপড়া। শুধু হলিউড-বলিউড নিয়েই ব্যস্ত নন প্রিয়াংকা, সমান তালে চালিয়ে যাচ্ছেন তার সমাজসেবার কাজও। বলিউডে বন্ধুদের সাথে পার্টি আড্ডা শেষে হলিউডে পাড়ি জমিয়েছেন তিনি। আর এবার সমাজসেবার কাজে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়।
সেখানকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অর্থসংগ্রহ তহবিলের গালা ইভেন্টে যোগ দিতে তিনি সেখানে যাচ্ছেন। অনুষ্ঠানটি হবে ৬ মে। সহিংসতার শিকার হওয়া শিশুদের হাইলাইট করতে এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি জানাতে, তিনি সেখানে উপস্থিত থাকবেন।
সারা আফ্রিকা জুড়ে শিশুদের সহিংসতার ঘটনা নতুন নয়। ধর্ষণ, অপব্যবহার, অবহেলা, শোষণ এগুলো যেন আফ্রিকান শিশুদের ক্ষেত্রে নিত্যদিনের ঘটনা। তাদের জন্য ইউনিসেফ কাজ করে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় ইউনিসেফের এই ইভেন্টে বিশ্বের আরও অনেক নামী-দামী ব্যক্তিত্বরা উপস্থিত থাকেবেন।
৩৪ বছর বয়সী অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, গত দশ বছর যাবৎ ইউনিসেফের ভারতীয় জাতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তিনি ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। অনুষ্ঠানটি মডারেট করবেন ইউনিসেফের দক্ষিণ আফ্রিকার অ্যাম্বাসেডর জো অ্যান স্ট্রাস। টাইমস অব ইন্ডিয়া।








