চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান রশিদকে নিয়ে আরেকদফা ‘রশি টানাটানি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ন ০৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
রশিদ

বিপিএল, আইপিএল, সিপিএল ও ন্যাটওয়েস্ট ব্লাস্টের পর এবার বিগ ব্যাশ, আলোর পরিধিটা আরও বেশি করে ছড়িয়ে যাচ্ছে রশিদ খানের। আফগানিস্তানের এই লেগস্পিনারকে নিয়ে ফ্র্যাঞ্জাইজি লিগগুলোর কাড়াকাড়ি ছিলই, এবার তাকে নিয়ে আরেকদফা ‘রশি টানাটানি’তে মেতেছে বিগ ব্যাশের ক্লাবগুলো।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি লিগ বিগ ব্যাশের একাধিক দল রশিদকে পেতে উন্মুখ। আফগান তারকার জনপ্রিয়তার পারদকে ঘিরে অজি মাটিতে তাই বাড়তে যাচ্ছে উত্তাপ।

অস্ট্রেলিয়ার নিউজ কর্প এক প্রতিবেদনে জানাচ্ছে, অ্যাডিলেড স্ট্রাইকসের হয়ে বিগ ব্যাশে অভিষিক্ত হতে পারে স্পিনার রশিদ খানের। কথা নাকি তাদের সঙ্গেই বেশি এগিয়েছে।

রশিদ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন, যে দলের অধিনায়ক ওয়ার্নার। আর ভারতের এই প্রতিযোগিতায় খেলা প্রথম আফগান ছিলেন রশিদ। ওয়ার্নারই আবার অ্যাডিলেডের অধিনায়ক। আইপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট নেন রশিদ। তার ওভার প্রতি রান দেয়ার গড় ৬.৬২! এরপর থেকেই বিশ্বের অন্যান্য লিগের চোখ তার দিকে।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী, বিগ ব্যাশের আরও কয়েকটি দল রশিদকে পেতে মরিয়া। অ্যাডিলেড ছাড়াও তালিকায় আছে সিডনি সিক্সার্স। দলটির অধিনায়ক ময়েজেস হেনরিকস সতীর্থ হিসেবে রশিদকে পেতে আগ্রহী। হায়দরাবাদে একই সঙ্গে খেলেছেন রশিদ ও হেনরিকস। রশিদকে পেতে চাচ্ছে মেলবোর্ন স্টার্সও।

Jui  Banner Campaign
ট্যাগ: বিগ ব্যাশরশিদ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT