চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ১২, মে ২০১৯
আন্তর্জাতিক
A A

সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর হুমকি পাওয়ার একদিন পরই বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন আফগানিস্তানের সাংবাদিক ও রাজনীতিবিদ মিনা মঙ্গল।

স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর কাবুলের একটি বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

নিহত মিনা মঙ্গল দেশটির একজন জনপ্রিয় টিভি উপস্থাপিকা এবং সংসদের উপদেষ্টা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নসরত রহিমি জানান, প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেলযোগে এসে দুজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে। স্পেশাল পুলিশ হত্যার বিষয়ে তদন্ত করছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাজারের ওই এলাকা থেকে সকালে মিনা অফিস যান। সেখানেই তার গাড়ি আসে। হামলার দিনও গাড়ির জন্যই অপেক্ষা করছিলেন তিনি। সেই সময়ে তার ওপর হামলা চালানো হয়।

গার্ডিয়ানের খবরে বলা হয়, হামলার এ ঘটনার কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে তাকে কেউ হুমকি দিয়েছিল। এর পর থেকেই তিনি তার জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। তবে মিনার কোনো শত্রু ছিল কিনা সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি তার পরিবার।

Reneta

গত ৩ মে ফেসবুকের এক পোস্টে মিনা মঙ্গল। লিখেন, তাকে হত্যার হুমকি দিয়ে মেসেজ পাঠানো হয়েছে কিন্তু শক্ত নারীরা কখনো মৃত্যুকে ভয় পায় না। সে দেশকে ভালোবাসেন বলে জানিয়েছিলেন ওই পোস্টে।

তবে পুলিশের ভাষ্য, হামলাকারীর সংখ্যা দুজনের বেশি ছিল। হামলার আগে বাজারের ভিড়ের মধ্য থেকে মিনার ওপর নজরদারি করা হয়েছিল।

এক প্রত্যক্ষদর্শী জানান, বাজারে তখন প্রচুর মানুষের ভিড় ছিল। মুখঢাকা দুই যুবক মোটরসাইকেল থেকে নেমে আচমকাই গুলি চালাতে শুরু করে। গুলির শব্দে সবাই দিগ্বিদিক ছুটে পালায়। এরপর ভিড় কমে গেলে ওই মহিলার দিকে ছুটে গিয়ে তাকে গুলি করে বন্দুকধারীরা।

এক দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করেছেন মিনা। এ ছাড়া আরিয়ানা টিভি, সামশাদ টিভিসহ একাধিক টিভি চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি সংসদের নিম্নকক্ষে সাংস্কৃতিক উপদেষ্টার কাজ করতেন মিনা। নানারকম সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। আফগানিস্তানের নারীদের অধিকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেন।

তদন্তকারীরা জানান, এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

Jui  Banner Campaign
ট্যাগ: গুলি করে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT