চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের চাপে রেখেছেন সাকিব-শরিফুলরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনেও সফল হতে পারেনি আফগানিস্তান। দলীয় ৯ রানের মাথায় আফিফের থ্রোতে কাটা পড়েন ওপেনার রিয়াজ হাসান। পরে শরিফুল-সাকিবের তোপে পঞ্চাশের অনেক আগেই ফেরেন টপ অর্ডারের আরও দুই ব্যাটার।

সাগরিকায় ৩০৭ রানের বড় লক্ষ্যের পেছনে ছুটতে নেমে শুরুর তিন ব্যাটারকে হারিয়ে কার্যত ধুঁকছে রশিদ-শহীদদের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭৯ রান। বাকি ৭ উইকেট ও ৩৪ ওভারে তাদের প্রয়োজন ২২৮ রানের।

লিটন-মুশফিকের ব্যাটে বড় সংগ্রহের পর বোলিংয়ের শুরুতে সফলতা এনে দেন আফিফ হোসেন। সফরকারীদের তিন পরিবর্তন আনা ম্যাচে ইব্রাহিম জাদরানের জায়গায় সুযোগ পান রিয়াজ হাসান। পরিবর্তন আসলেও ব্যর্থ হয়েছেন ওপেনার রিয়াজ। আফিফের থ্রোতে রান আউটে কাটা পড়ার আগে করেন মাত্র এক রান।

শুরুর উইকেটের ছয় রানের ব্যবধানে নিজের প্রথম শিকার তুলে নেন শরিফুল ইসলাম। আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে ৫ রানেই মুশফিকের ক্যাচ বানান বাঁহাতি পেসার। নিজের দ্বিতীয় ওভারে এসে সাকিব ফেরান আজমাতউল্লাহ ওমরজাইকে (৯)।

বড় লক্ষ্যে দলকে টানছেন রহমত শাহ (৪৯ বলে ৩৬ রান) ও ২৭ বলে ২৪ রান নিয়ে নাজিবুল্লাহ জাদরান। অবশ্য জাদরানের ক্ষেত্রে একবার আঙুলও তুলেছিলেন আম্পায়ার। সে যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান বাঁহাতি ব্যাটার।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশমুশফিকলিড স্পোর্টসশরিফুলসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার: সড়কে ফিরেছে সব যানবাহন, খুলেছে শপিং মলও

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ স্কুল শুটিংয়ের ঘটনায় শোক সভা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই সংস্কারের পক্ষে স্পষ্ট জনরায়: আলী রীয়াজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস,  ছবি: সংগৃহীত।

গ্রহণযোগ্য নির্বাচন, তবে নারী প্রতিনিধিত্বে হতাশা: ইইউ পর্যবেক্ষণ মিশন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT