চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনি অনলাইন ডেটিংয়ে আসক্ত?

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১:২৯ অপরাহ্ন ২২, এপ্রিল ২০১৭
লাইফস্টাইল
A A

অনলাইন ডেটিংয়ের কথা মনে এলে গত শতকের সত্তরের দশকের সেই গানের কথা অনেকের মনে আসে। গানটি হলো ‘ভিডিও কিল্ড দ্য রেডিও স্টার’। তেমনি বলা যায় ‘অনলাইন কিল্ড দ্য রিয়েল লাভ’।

আজকাল অনেকেই অনলাইন ডেটিংয়ে আসক্ত। যার আড়ালে অনেক ক্ষেত্রে সত্যিকার ভালোবাসা হারিয়ে যাচ্ছে। মুখের কথার জায়গায় স্থান করে নিচ্ছে মাল্টিমিডিয়া। কল্পনার জগতের সাথে মিলে যাচ্ছে অনলাইন ভালোবাসা, আর সেখানে ফিকে হয়ে যাচ্ছে সত্যিকার ভালোবাসা। কী হতে পারে ফিকে হয়ে যাওয়ার সেই কারণগুলো—

  • অনলাইন ভালোবাসা বা ভার্চুয়াল জগৎটা আসলে বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। অনলাইনের মানুষটিকেই আমাদের সবসময় পারফেক্ট মনে হয়। কারণ, অপর পাশের মানুষটি সবসময় আমাদের কল্পনার জগৎকে আরও রঙ্গিন করতে থাকে।
  • বাস্তবে চলার মানুষটির সাথে, বাস্তবতার নানা বিষয় নিয়ে বোঝাপড়া করতে হয়। কিন্তু অনলাইনের মানুষটি থাকে সকল বোঝাপড়ার বাইরে। তাই তার প্রতি ভালোলাগাটাও থাকে বেশি।
  • একজন মানুষের কল্পনার জগৎকে রাঙ্গাতে যা যা প্রয়োজন সকল সাপোর্ট দেন অনলাইনের সেই মানুষটি। তাই সময় কাটানোর জন্য সেই মানুষটিই হয়ে ওঠেন অবলম্বন।
  • মনের কথা খুলে বলার জন্য মানুষ অনেক সময় অনলাইন বন্ধুকে বেছে নেয়। একটু একটু নির্ভরতা ধীরে ধীরে সম্পর্কের ‍দিকে নিয়ে যায়। তখন বাস্তবের মানুষটির চেয়ে সে-ই হয়ে ওঠে আপনার চেয়ে আপন।
  • সঙ্গীর কাছ থেকে সময় না পাওয়া, অবহেলা, অবজ্ঞা সবকিছুই মানুষকে অনলাইন ভালোবাসায় আসক্ত করে তোলে। আর সেখানে ফিকে হতে থাকে সত্যিকার ভালোবাসা।
  • সঙ্গীর সাথে সামান্য দুরত্ব বা ভুল বোঝাবুঝি এবং নিজেদের মাঝে স্বচ্ছতার অভাব থেকে অনলাইন ডেটিংয়ে মানুূষ আসক্ত হয়ে পড়ে।

সর্বোপরি বাস্তবে নানা দ্বিধা-দ্বন্দ্ব আর ঝামেলা থেকে মুক্ত হয়ে, নিজের মত করে নিজেকে রাঙ্গাতে, মানুষ ঝুঁকছে অনলাইন ভালোবাসার প্রতি। আর তা অনেকক্ষেত্রেই ফিকে করে দিচ্ছে সত্যিকার ভালোবাসাকে। ফেমিনা।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT