চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনে ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের পদত্যাগের আহ্বান কাদেরের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

আন্দোলনে ব্যর্থতার দায় নিয়ে বিএনপির সকল নেতাকে পদত্যাগের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: এমন বিরোধী দল বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখা যায়নি। তারা গত ১০ বছরে ১০ মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি। এ ব্যর্থতার দায় নিয়ে তাদের নেতাদের পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।

শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন: বিএনপির মতো ব্যর্থ দল আর কোথাও নাই। তারা সবসময় সর্বাত্মক আন্দোলনের কথা বলে। কিন্তু তারা এমন কোনো আন্দোলন করতে পারেনি যার কারণে সরকার গত দশ বছরে দুই মিনিটের জন্য অস্বস্তিতে পড়েছে। তাই আমি বলবো এ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিএনপির সকল নেতাদের পদত্যাগ করা উচিত।

এ সময় তিনি নির্বাচন সামনে রেখে জোট ভাঙা-গড়ার বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। জোটের শরিকদের জন্য ৬৫ থেকে ৭০ টি আসন ছেড়ে দেয়ার কথা চিন্তাভাবনা করছে আওয়ামী লীগ বলে জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি জন্য বিএনপিদের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: এখানে সরকারের কিছু নেই। এটা আদালতের বিষয়। লিগ্যাল ব্যাটেলে জয় লাভ করে তারা তাদের নেত্রীকে মুক্ত করে আনতে পারে। এক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

আদালতকে প্রভাবিত করার যে অভিযোগ বিএনপি নেতারা করে আসছেন তার সেটি প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যদি সরকার আদালতকে প্রভাবিত করত তাহলে এখন পর্যন্ত ৩০ টি মামলায় তিনি কিভাবে জামিন পেলেন?

Reneta

মওদুদ আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন সংবিধান সম্মত না হলেও তিনি নাকি তাদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মওদুদ সাহেব আপনারা সংবিধানকে পেছনে সরিয়ে ক্ষমতায় এসেছিলেন আপনাদের পক্ষে এটা বলা সম্ভব।

এসময় বিএনপি নেতাদের বিএনপি’র প্রতি তিনটি প্রশ্ন ছুড়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  বলেন: এ তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারলে বিএনপি জনগণের কাছে প্রত্যাশা করতে পারে না।  প্রশ্ন তিনটি হলো (১) তারা কেন ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের পথ রুদ্ধ করেছিল, সেই সঙ্গে এটা কে পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেছিল? (২) সম্পূর্ণ বিনামূল্যে সাবমেরিন কেবল কেন তারা প্রত্যাখ্যান করেছিল? (৩) তারা কেন তাদের দলের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করল এ প্রশ্নগুলোর উত্তর জাতিকে দিতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ আওয়ামী লীগবিএনপি নেতালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন পরিষ্কার নয়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নেশনস লিগ: কঠিন গ্রুপে ফ্রান্স-ইতালি-ইংল্যান্ড-স্পেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ।

নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণা সমাপ্ত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে বিজয়ী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দেশ ও মানুষের সেবায় কাজ করার আহবান ডা.জাহিদ হোসেনের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT