বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়লে দেশের বাজারেও দাম বাড়াতে হয়। কারণ প্রয়োজনীয় তেলের ৯০ ভাগই আমদানি করতে হয়।
সোমবার বেলা ১১টায় সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ এ তিনি এসব কথা জানান।
টিপু মুন্সী বলেন, ‘তেল, চিনি ও ডালসহ নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে গেছে। দরিদ্র মানুষের কাছে কম মূল্যে পণ্য পৌঁছে দিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে সরকার।’
‘‘পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত টিসিবি এক কোটি পরিবারকে কম মূল্যে পণ্য দেবে। যা আগামী মাস থেকে শুরু হবে।’’








