`একীভূতকরন, সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সাভার ও ধামরাইয়ে ২৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পক্ষাঘাতগ্রস্তদের কেন্দ্র (সিআরপির) সামনে থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে সিআরপি’র রেডওয়ে হলে এক সংক্ষিপ্ত আলোচনাসভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পক্ষাঘাতগ্রস্তদের কেন্দ্র সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম ও সিআরপির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আরও অনেকে।
অপরদিকে একই সময়ে দিবসটি উপলক্ষে ধামরাইয়ের উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।






