চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক গণমাধ্যমে বিদেশী হত্যা ও অস্ট্রেলিয়া দলের সফর

রেজাউল করিমরেজাউল করিম
১:৪০ পূর্বাহ্ন ২৯, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সোমবার রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে এক ইতালিয়ান নাগরিক নিহত হওয়ার খবর বিবিসি, গার্ডিয়ান, রয়টার্সের মতো বিশ্বের প্রায় সব প্রভাশালী মিডিয়ায় শিরোনাম হয়েছে। নিরাপত্তা ইস্যু ধরে সেই সাথে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গ।

অস্ট্রেলিয়ার ‘ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড’ তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে ‘সিকিউরিটি অ্যালার্ট’ জারির পর বাংলাদেশ সফর শুরুর সময় পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপর বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সতর্ক করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

তিন দেশের সতর্কতা জারির মধ্যেই সোমবার গুলশানে দুর্বৃত্তদের গুলিতে এক ইতালির নাগরিক নিহত হয়।

বিবিসি শিরোনাম করেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় একজন ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এর কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

তারা আরো লিখেছে, এই হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটলো যখন নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশে আসার সূচি পিছিয়ে দিয়েছে।

ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে নিরাপত্তা উদ্বেগের কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর চরম অনিশ্চতায়।

Reneta

পত্রিকাটি ভেতরে লিখেছে, অতিরিক্ত নিরাপত্তা উদ্বেগের মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এই সফর বাতিল হতে পারে।

এতে আরো বলা হয়, সোমবার ঢাকার কূটনীতিক পাড়ায় একজন ইতালিয়ান নাগরিক গুলিতে নিহত এবং জঙ্গি গোষ্ঠী আইএস এর দায় স্বীকারের পর উদ্বেগ আরো বেড়েছে।

রয়টার্স তাদের শিরোনাম করেছে, বাংলাদেশের রাজধানীতে এক ইতালিয়ান নাগরিক গুলিতে নিহত। তবে এই হত্যাকাণ্ড সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।

তারা আরো বলেছে, ইতালিয়ান নাগরিক হত্যার ব্যাপারে পুলিশ কিছু না জানাতে পারলেও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস) এই হত্যার দায় স্বীকার করেছে।

এই হত্যাকাণ্ডের সঙ্গে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে রয়টার্স লিখেছে, জঙ্গি হামলার হতে পারে এই বলে ‘ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড’ তার নাগরিকদের সতর্ক করার পর সফরের সময় পিছিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

জার্মানির ডয়েসে ভেলের শিরোনাম করেছে, বাংলাদেশের রাজধানীতে ইতালিয়ান এনজিও কর্মী গুলিতে নিহত। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস) এই হত্যার দায় স্বীকার করেছে। তবে এই দাবির ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

অস্ট্রেলিয়া সফর নিয়ে তারা ভেতরে লিখেছে, বাংলাদেশ সরকার ভিভিআইপি নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও সফর সময় পিছিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

ইতালিয়ান নাগরিক হত্যা, নিরাপত্তা ইস্যু ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সংবাদ প্রচার ভারতের দ্য হিন্দু, হিন্দুসস্থান টাইমস, এনডিটিভি অনলাইন, টাইমস অফ ইন্ডিয়া সহ সবকটি বড় মিডিয়া, পাকিস্তানের দ্য ডন, এক্সপ্রেস ট্রিবিউন, চীনের সিনহুয়া, হংকংয়ের চায়না মনিং হেরাল্ড, মধ্যপাচ্যের বিভিন্ন দেশের মিডিয়াসহ এশিয়া আফ্রিকার সবগুলো বড় বড় মিডিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: বিদেশী নাগরিক খুনবিদেশী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT