চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার চায় ওআইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতনের দায়ে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার দাবি করেছে মুসলিম রাষ্ট্রগুলোর বৈশ্বিক জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। তাদের অভিযোগ সঙ্কট সমাধানে কথা রাখছে না দেশটি।

একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে নাগরিকত্ব দিয়ে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার তাগিদও দেন মুসলিম বিশ্বের নেতারা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রোহিঙ্গা সঙ্কট সমাধানের চেষ্টায় ওআইসিকে সঙ্গে নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উচ্চ পর্যায়ের পার্শ্ব বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সঙ্কটকে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সঙ্কট উল্লেখ করে তাদেরকেই এর সমাধানের তাগিদ দেন।

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে, এই সঙ্কট মোকাবিলায় বিশ্ব সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

মিয়ানমার সেনাবাহিনীর হত্যাকাণ্ডকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ উল্লেখ করে বিশ্ব আদালতে-এর বিচারও দাবি করেন মুসলিম বিশ্বের নেতারা।

Reneta

আলোচনায় সৌদি আরব, তুরস্কের মতো ওআইসি রাষ্ট্র ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত জোটের প্রতিনিধিরাও অংশ নেন।

এরপর ৭৪তম সাধারণ পরিষদে জলবায়ু পরিবর্তন বিষয়ক পার্শ্ব বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি প্রাকৃতিক ও মানুষের সৃষ্টি বিপর্যয় ঠেকাতে এবং দুনিয়া জুড়ে পিছিয়ে পড়া মানুষের জন্য টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে জাতিসংঘসহ উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

সন্ধ্যায় মাহাত্মা গান্ধীর রাজনৈতিক দর্শন নিয়ে আয়োজিত আলোচনায় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি রানী ম্যাক্সিমার সঙ্গে বৈঠক দিয়ে দিন শুরু করেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ওআইসিরোহিঙ্গারোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT