চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনকাট সেন্সর পেল ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ন ২০, মে ২০১৮
বিনোদন
A A

গত ১০ মে মুক্তির অনুমতি পেতে সেন্সরে জমা পড়ে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। আজ, ২০ মে (সোমবার) ছবিটি সেন্সরে প্রদর্শনের পর আনকাট সেন্সর দেয়া হয়েছে।

সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন। বলেছেন, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি আজ সেন্সরে দেখেছি। ভালো লেগেছে। এরপর আনকাট সেন্সর দেয়া হয়েছে।

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। এর আগে এই জুটি উপহার দিয়েছে ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’ নামের চারটি ছবি।

‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ প্রযোজনা করেছে শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান খান প্রডাকশন। শাকিব-বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বদ্দা মিঠু প্রমুখ।

এর আগে ২৩ মার্চ স্বাধীনতা দিবস ও ১২ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। শোনা যাচ্ছে, আগামী ঈদে দেশব্যাপী মুক্তি দেয়া হবে রোমান্টিক ও কমেডি গল্পের এই ছবিটি। এরই মধ্যে শুরু হয়ে গেছে হল বুকিং এর কাজ। হাই রেন্টালে ছবিটির বুকিং দিচ্ছেন হল মালিকরা।

এই ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। সর্বশেষ তার নির্দেশিত আমি নেতা হবো ছবিটি মুক্তি পেয়েছে। এই পরিচালক বলেন, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের দুই পরিবারের দ্বন্দ্ব ও প্রেম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই ছবিটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন বলে বিশ্বাস করি। তিনি আরও বলেন, সেন্সর ছাড়পত্র মিলেছেন। এবার ছবির বাকি গান, টিজার ও ট্রেলার ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।

Reneta

গেল বছরের অক্টোবরে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শুটিং শুরু হয়েছিল এফডিসিতে। এরপর নভেম্বরে শুটিং হয় ময়মনসিংহে আর গানের শুটিং হয় থাইল্যান্ডে। গেল সপ্তাহে ছবিটির টাইটেল গান প্রকাশ হয়। এরই মধ্যে সেটি শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে ২০ লাখের ভিউ পড়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তম আকাশওমর সানীমৌসুমীলিড বিনোদনশাকিব ও বুবলীসেন্সর বোর্ড
শেয়ারTweetPin1

সর্বশেষ

চীন–এর রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার–এর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সিনহুয়া

ইরান সংকট সমাধানে ‘পাঁচ দফা উদ্যোগ’ ঘোষণা চীন ও পাকিস্তানের

মার্চ ৩১, ২০২৬

বড় ফুটবলার হয়ে উঠতে কত ত্যাগ, সেসব শোনালেন নেইমার

মার্চ ৩১, ২০২৬

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন

মার্চ ৩১, ২০২৬

রাহুলের মৃত্যু: জট খুলছে না, বরং বাড়ছে রহস্য

মার্চ ৩১, ২০২৬

৫ এপ্রিল ইস্টার সানডে

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT