চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আধুনিক বাংলা গানের এক নক্ষত্র নেমে গেলো: ফকির আলমগীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ন ০৮, মে ২০১৯
বিনোদন
A A

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুকে আধুনিক বাংলা গানের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন দেশের গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বুধবার সকাল ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে সুবীর নন্দীর মরদেহ। শেষবারের মতো তাঁকে দেখতে এসে এমন মন্তব্য করেন ফকির আলমগীর।

তাঁকে উদ্দেশ্য করে ফকির আলমগীর বলেন: সুবীর নন্দীর মৃত্যুর মধ্য দিয়ে আধুনিক বাংলা গানের একটি নক্ষত্র নেমে গেল। এটি বহু দিনে পূরণ হবার নয় এবং এটি একটি সামগ্রিক শূন্যতা, সংগীত অঙ্গনের শূন্যতা। কারণ সুবীর নন্দী ছিলেন একজন টোটাল আর্টিস্ট। সে যেমন কীর্তন গাইতো, ভজন, নজরুল গীতিসহ সমস্ত গানগুলো তাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলো। সেজন্য সুবীর নন্দীর কোনো মৃত্যু নেই, সুবীর নন্দী থাকবেন শিল্পীদের হৃদয়ে, শ্রোতাদের হৃদয়ে। তাঁর অসাধারণ সংগীত চর্চার মধ্য দিয়েই তিনি যুগ যুগ বেঁচে থাকবেন।

সুবীর নন্দীকে আধুনিক বাংলা গানের ব্র‌্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উল্লেখ করে গণসংগীতের এই দাপুটে শিল্পী বলেন, সুবীর নন্দী বাংলা গানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। শাহানাজ রহমতউল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনরা যেমন বাংলা গানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তেমনি একজন সুবীর নন্দী। তিনি ছিলেন আধুনিক গানের এক নক্ষত্র। তার মৃত্যুর মধ্য দিয়ে আধুনিক গানের এক নক্ষত্রের পতন হলো। বহুকাল সঙ্গীত অঙ্গন এই নক্ষত্রের অভাব অনুভব করবে।

আজীবন সংগীতকে ভালোবেসে গেছেন সুবীর নন্দী। এমনটা মন্তব্য করে ফকির আলমগীর আরো বলেন, সুবীর নন্দী ছিলেন সবার ভালোবাসার শিল্পী। তার আচার-আচরণ তার ব্যবহার তার মৃদু ভাষ্য, তার সমস্ত কিছুই ছিলো ভালোবাসায় মোড়ানো। বাংলাদেশের সংগীতে নিবেদিত ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত, তিনি সংগীতকে ভালোবেসে ছিলেন।

গেল ১৪ এপ্রিল ৩০ এপ্রিল পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন সুবীর নন্দী। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সুবীর নন্দীর চিকিৎসার জন্য ৩০ এপ্রিল সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ফকির আলমগীররুনা লায়লালিড বিনোদনশহীদ মিনারসাবিনা ইয়াসমিনসুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT