চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ন ২০, জুন ২০১৯
কুষ্টিয়া, জনপদ
A A

কুষ্টিয়ার কুমারখালী থানার বাঁশগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। নিহত ব্যক্তি আলী আজম মুন্সী (৪৮) বাঁশগ্রাম কারিগর পাড়ার আয়ুব আলী মুন্সীর ছেলে।

স্থানীয় ও কুমারখালী থানা পুলিশ সূত্রে জানা যায়: বাঁশগ্রাম এলাকার আলী হোসেন ও স্থানীয় টিক্কা মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বাজারের ইজারাসহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর সূত্র ধরে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষ দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে টিক্কা মেম্বর গ্রুপের আলী আজম মুন্সী নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

সংঘর্ষে আরো অন্তত ৫ জন আহত হয়। আহতরা হলেন: বাঁশগ্রাম এলাকার নিহত আলী আজম মুন্সীর ছেলে শাহীন মুন্সী( ১৮), টিক্কা মেম্বার (৫০), তালেব মুন্সী (৩৫) তালেব ও রশিদুল হক(৩০)।

আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এই ঘটনায় এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান: পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: দু’পক্ষের সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT